কি-বোর্ডিস্ট হিসেবে পরিচিত মুখ রূপতনু শর্মা। দুই যুগের বেশি সময় কি-বোর্ডে সুর তোলেন। স্বপ্ন ছিল একটি গানের স্টুডিও করার। সেই স্বপ্ন পূরণ হলো গত সপ্তাহে। ইস্কাটনের দিলু রোডে ‘রূপুর গানবাড়ি’ নামের একটি স্টুডিওর যাত্রা শুরু করেন রূপতনু। স্টুডিওটি উদ্বোধন করেন গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। তাঁর স্টুডিওতে প্রথম গান রেকর্ড করলেন রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ওঠো ওঠো রে’ গানটি গেয়েছেন তিনি। বন্যা বলেন, ‘তার স্টুডিওতে আমি প্রথম সংগীতশিল্পী। রূপুকে অনেক অভিনন্দন, জীবনের এই নতুন যাত্রায় তাঁর জন্য আশীর্বাদ রইল।’ রূপতনু শর্মা বলেন, ‘আমি সবার প্রতি কৃতজ্ঞ, যাঁরা আমাকে নানাভাবে অনুপ্রেরণা দিয়েছেন। আমার গানবাড়ি হোক সবার আস্থা ও ভালোবাসার ঠিকানা।’ ১৯৯৩ সাল থেকে কি-বোর্ডিস্ট হিসেবে নিয়মিত কাজ করছেন রূপতনু। রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, সুবীর নন্দী, এন্ড্রু কিশোরসহ অনেকের গানে কি-বোর্ড বাজিয়েছেন তিনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১৩ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫