
গৃহ ও ভূমিহীন ফায়েজা খাতুন (৩২)। বর্তমানে থাকেন প্রধানমন্ত্রীর উপহারের ঘরে। সেমিপাকা ঘরে সব সুবিধা থাকলেও, প্রথম দিকে ছিল না সুপেয় পানির ব্যবস্থা। পার্শ্ববর্তী মসজিদের টিউবওয়েল থেকে প্রয়োজনীয় পানি সংগ্রহ করতেন তিনি। অনেক সময় প্রয়োজনের সময়ও সংগ্রহ করতে পারতেন না ঠান্ডা পানি। কারণ নিজেদের নেই টিউবওয়েল।
একই কথা জাহানারা বেগম (৩১), রুবি আক্তার (২৭) গিয়াস উদ্দিনসহ (৫৬) অনেকেরই। তাঁরা সবাই বাস করেন কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে রাষ্ট্রপতি আবদুল হামিদ পল্লিতে।
চলতি বছরের ২০ জুন মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৭১টি অসহায় পরিবার পায় জমি ও ঘর।
উপজেলা সদর ইউনিয়নে এই পল্লি উদ্বোধন-পরবর্তী সময়ে অসহায় ও দরিদ্র মানুষেরা জমি, ঘর, টয়লেট পেলেও ছিল সুপেয় পানির অভাব। সম্প্রতি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ৭টি আর্সেনিকমুক্ত টিউবওয়েল স্থাপন করেছে। এতে খুশি সেখানকার বাসিন্দারা।
গত বুধবার সরেজমিনে ঘুরে দেখা যায়, অন্তঃসত্ত্বা রাহেলা বেগম (৩১) টিউবওয়েলে গোসল করছেন। তিনি বলেন, ‘গর্মে (গরম) কইলজা (কলিজা) ফাইট্টা গেলেও তাজা পানি পাইতাম না। সরকার পানির টেবুল (টিউবওয়েল) দিয়া আমাদের আশা ষোলোআনা পূরণ করল। এখন ইচ্ছেমতো খাওন-গোসল সব করতে পারি।’
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, পল্লির মানুষের সুপেয় পানির জন্য প্রতি ১০টি পরিবারের জন্য একটি করে মোট ৭টি আর্সেনিকমুক্ত টিউবওয়েল স্থাপন করা হয়।
এ ছাড়া পানির অপচয় রোধে সবার ঘরে নিরাপদ খাবার পানি পৌঁছাতে কমিউনিটি পানি সরবরাহ ব্যবস্থাপনা প্রকল্প স্থাপনের পরিকল্পনা চলছে। এতে পানির অপচয় কমানো ও পানিপ্রাপ্তি সহজ হবে।
এ বিষয়ে মিঠামইন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী আকাশ বসাক বলেন, ‘অসহায় মানুষের মধ্যে দ্রুত বিশুদ্ধ পানি সরবরাহের চেষ্টা করি। তাদের ঘরে আরও সহজে পানি পৌঁছাতে একটি পাইলট প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫