ঈদুল ফিতর উপলক্ষে নতুন বিজ্ঞাপনচিত্র নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। সম্প্রীতির বার্তা ছড়াতে ও ধর্মীয় সচেতনতামূলক কাজের অংশ হিসেবে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রকল্পের বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন তিনি। নতুন এ বিজ্ঞাপনটিতে রয়েছে বিশেষ বার্তা। এরই মধ্যে বাংলাদেশ টেলিভিশন, বেসরকারি টিভি চ্যানেলসহ সোশ্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে অপুর নতুন বিজ্ঞাপনচিত্রটি।
ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্পের এই বিজ্ঞাপনচিত্রে অপুর সঙ্গে মডেল হয়েছেন ত্রিবেণী বিশ্বাস, সাবা রহমান ও সাবরিনা চৌধুরী। এটি তৈরি করেছেন নাঈম অঙ্কন। প্রকল্পের মিডিয়া পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে বাংলাঢোল লিমিটেড।
অপু বিশ্বাস বলেন, ‘বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির আদর্শ দেশ। এখানে যুগ যুগ ধরে ধর্ম-বর্ণনির্বিশেষে সুখে-দুঃখে সবাই মিলেমিশে আছে। সাংস্কৃতিকভাবেও আমরা ঐক্যবদ্ধ। এই বিষয়টিই গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে বিজ্ঞাপনচিত্রটিতে। এমন অসাধারণ বিষয়ের কাজের সঙ্গে যুক্ত হতে পেরে আমার খুব ভালো লাগছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচেতনতা বৃদ্ধিকরণ এই প্রকল্প সফল হোক।’
এই প্রকল্পের পরিচালক আবদুল্লা-আল-শাহীন বলেন, ‘বাংলাদেশে নিজ নিজ ধর্ম পালন নিয়ে সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করছে। বিচ্ছিন্নভাবে ধর্মীয় সম্প্রীতির এই সুন্দর পরিবেশ নষ্টের চেষ্টা করা হয়। এই বিষয়ে সবাইকে সচেতন করতেই বিজ্ঞাপনচিত্রটি তৈরি করা হয়েছে।’
এদিকে পয়লা বৈশাখ উপলক্ষে প্রকাশ পেয়েছে অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’ সিনেমার গান। ‘রঙে রঙে সঙে সঙে’ শিরোনামের গানটিতে ফুটিয়ে তোলা হয়েছে পয়লা বৈশাখের আনন্দ আমেজ। বন্ধন বিশ্বাসের পরিচালনায় এতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক। সিনেমাটি ঈদে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫