মা রান্নাঘরে বসে ডাঁটাশাক কাটার সময় তুলি গিয়ে বসল মায়ের পাশে। রাতের পড়ার পাট চুকে গেছে। এবার তার অফুরন্ত সময়। বাবাও ফেরেননি অফিস থেকে। মায়ের পাশে বসে বসে সে এক মনে খেলতে আরম্ভ করল। খেলতে খেলতে পাশে রাখা সাদা ট্রে টেনে নিল। ডাঁটা শাকের লম্বা লাল ডাঁটার অবশিষ্ট অংশ একপাশে জমিয়ে রাখছিলেন মা। ছোট একটা ডাঁটা নিল তুলি।
ডাঁটার ওপরের অংশ হাত দিয়ে টেনে টেনে ছড়িয়ে নিল সে। এবার ট্রের ওপর রাখল ডাঁটাটি। ‘মা দেখো, মনে হচ্ছে না পাতাহীন একটা বড় গাছ?’ ‘ওমা তাই তো!’ বললেন মা। আরও বললেন, ‘দাও তো দেখি পাতাজুড়ে।’ তুলি এদিক-ওদিক খুঁজতে লাগল কী দিয়ে বানাবে সে গাছের পাতা। পাশেই একটা ঝুড়িতে ধনেপাতা কুচি করে রেখেছিলেন মা। সেখান থেকেই একটু ধনেপাতা তুলে ছড়িয়ে দিল সে ডাঁটা দিয়ে বানানো গাছের ডালের ওপরে। মা তো অবাক হয়ে গেলেন চার বছর বয়সী তুলির বুদ্ধি দেখে!
তুমিও কিন্তু বানাতে পারো এমন মজার সব জিনিস। তবে মা-বাবাকেও সঙ্গে রেখো। ছুরি কাঁচি ব্যবহার করতে হলে বড়দের সাহায্য নিয়ো।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১১ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫