
রাজশাহী-২ (সদর) আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে নৌকায় উঠেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। তবে তাঁকে চ্যালেঞ্জ জানিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শফিকুর রহমান বাদশা।
মহানগর আওয়ামী লীগের নেতারা তাঁর পক্ষে মাঠে নেমেছেন। ফলে নৌকা পেয়েও স্বস্তিতে নেই ১৪ দলের প্রার্থী হয়ে পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া ফজলে হোসেন বাদশা।
সমস্যা সমাধানে ফজলে হোসেন বাদশা গত সোমবার রাতে রাজশাহী ১৪ দলের সঙ্গে বসেছিলেন, কিন্তু সাড়া পাননি। নগরীর রানীবাজারে সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি হয়। সভায় রাজশাহী ১৪ দলের সমন্বয়ক খায়রুজ্জামান লিটন এবং ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা উপস্থিত ছিলেন। ১৪ দলীয় জোটের কয়েকজন নেতাও অংশ নেন এতে।
বৈঠক সূত্র বলেছে, ওই বৈঠকে নেতাদের তোপের মুখে পড়েন ফজলে হোসেন বাদশা। আওয়ামী লীগ ও জাসদ নেতারা বলেন, ফজলে হোসেন বাদশা জোটের প্রার্থী হয়ে তিনবার সংসদ সদস্য হলেও কারও সঙ্গে সম্পর্ক রাখেননি। বৈঠকে ফজলে হোসেন বাদশা ও ওয়ার্কার্স পার্টির নেতারা অতীত ভুলে আবারও ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন শেষ করার অনুরোধ জানান। তবে তাঁদের সঙ্গে একমত হয়নি অন্য দলগুলো।
অবশ্য ভোটের মাঠে অনেকটা একা হয়ে পড়া ফজলে হোসেন বাদশার পাশে দাঁড়িয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। গত সোমবার ফেসবুকে নিজের সমর্থকদের নিয়ে নৌকার স্লোগান দেওয়ার একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫