কয়েক দিন ধরে বেড়েই চলছিল সিলেট জেলার নদ-নদীগুলোর পানি। অবশেষে কমতে শুরু করেছে সুরমা, কুশিয়ারাসহ বিভিন্ন নদীর পানি। তবে এখনো বিপৎসীমার ওপর দিয়ে বইছে।
সিলেট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, সুরমা নদীর পানি গত শুক্রবারের চেয়ে গতকাল শনিবার দুটি পয়েন্টেই কমেছে। কুশিয়ারার পানি দুটি পয়েন্টে বাড়লেও কমেছে দুটি পয়েন্টে। লোভা, সারি ও ধলাই নদীর পানি গত শুক্রবারের চেয়ে গতকাল শনিবার কমেছে।
পাউবো সূত্রে আরও জানা গেছে, কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি গত শুক্রবার সন্ধ্যা ছয়টায় ছিল ১৩.৬৭ মিটার। গতকাল শনিবার সকাল ৯টায় এ পানিসীমা হয় ১৩.৬০ মিটার। এ নদীর পানি সিলেট পয়েন্টে গত শুক্রবার ছিল ১১.০৯ মিটার; গতকাল শনিবার সকালে ছিল ১১.০৫ মিটার।
কুশিয়ারা নদীর আমলশিদ পয়েন্টে গত শুক্রবার সন্ধ্যায় ছিল ১৭.০৫ মিটার। গতকাল শনিবার সকালে পানিসীমা দাঁড়ায় ১৬.৯৬ মিটার। পানি কমেছে শেওলা পয়েন্টেও। এখানে গত শুক্রবার পানিসীমা ছিল ১৩.৬৩ মিটার। গতকাল সকালে হয় ১৩.৬০ মিটার।
লোভা নদীর পানি গত শুক্রবার সন্ধ্যায় ছিল ১৪.০০ মিটার। গতকাল শনিবার সকালে কমে হয়েছে ১৩.৮৮ মিটার। সারি নদীর পানি গত শুক্রবার সন্ধ্যায় ১১.৪৪ মিটার থাকলেও গতকাল শনিবার সকালে ছিল ১০.৯৮ মিটার। এ ছাড়া ধলাই নদীর পানিও কমেছে। এ নদীর পানিসীমা গত শুক্রবার ছিল ১০.৮৮ মিটার, গতকাল শনিবার কমে হয় ১০.৮৬ মিটার।
তবে কুশিয়ারার পানি বেড়েছে শেরপুর ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে। শেরপুরে গত শুক্রবার পানিসীমা ছিল ৭.৮১ মিটার, গতকাল শনিবার সকালে হয় ৭.৯২ মিটার। ফেঞ্চুগঞ্জে গত শুক্রবার ছিল ৯.৭৩ মিটার, গতকাল শনিবার হয় ৯.৮১ মিটার।
পাউবো সিলেটের উপসহকারী প্রকৌশলী নিলয় পাশা জানান, উজানে বৃষ্টি না হলে পানি আরও কমবে। পানি কমতে শুরু করলেও সুরমা, কুশিয়ারায় এখনো বিপৎসীমার ওপর দিয়ে বইছে। তবে কমার ধারা অব্যাহত থাকলে আজ-কালের মধ্যেই বিপৎসীমার নিচে নেমে যাবে পানিসীমা।
উল্লেখ্য, সিলেটে বন্যা শুরু হয় ১১ মে। এর কয়েক দিন আগে থেকে নদ-নদীর পানি বাড়তে শুরু করে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে গত বৃহস্পতিবার রাত পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী, জেলার ১৩ উপজেলার মধ্যে ১০টি উপজেলার ৮৬টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী অবস্থায় আছেন ১৫ লাখ মানুষ।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫