
বিমানের সিবিএর ১৭ নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে আবারও অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী আট মাসের মধ্যে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) এই অনুসন্ধান করতে বলা হয়েছে। এ-সংক্রান্ত রুল নিষ্পত্তি করে গতকাল রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এই রায় দেন।
ওই ১৭ সিবিএ নেতার মধ্যে রয়েছেন মসিকুর রহমান, আজাহারুল ইমাম মজুমদার, আনোয়ার হোসেন, ইউনুস খান, মনতাসার রহমান, রুবেল চৌধুরী, রফিকুল আলম, আবুল কালাম, আতিকুর রহমান, হারুনর রশিদ, আবদুল বারি, ফিরোজুল ইসলাম, আবদুস সোবহান, গোলাম কায়সার আহমেদ, আবদুল জব্বার ও আবদুল আজিজ।
ওই নেতাদের দুর্নীতির বিষয়ে অনুসন্ধানের জন্য দুদক ২০১২ সালে তাঁদের হাজির হতে নোটিশ দিয়েছিল। কিন্তু তাঁরা হাজির হননি। তবে দুদকের পক্ষে আর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ ব্যাপারে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ২০১৪ সালে রিট করে। ওই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করেন।
রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ‘দুদক জানিয়েছিল অনুসন্ধানে কিছু পাওয়া যায়নি। সেটিকে আমরা আদালতে চ্যালেঞ্জ করেছিলাম। আদালত বলেছেন, ১৭ নেতার বিষয়ে এর আগে দুদক যে অনুসন্ধান করেছে, সেটা সঠিক হয়নি। সে কারণে আদালত আগামী আট মাসের মধ্যে নতুন করে তাঁদের বিরুদ্ধে অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছেন।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫