উপকরণ
কাঁটা ছাড়ানো চিতল মাছ ১ বাটি বা ৫০০ গ্রাম, সেদ্ধ আলুর ভর্তা ১ বাটি, টমেটো ভর্তা ১ বাটি, আস্ত কাঁচা মরিচ ৩টি, আদাবাটা, মরিচ, হলুদ ও জিরাগুঁড়ো ১ চা-চামচ করে, রসুনবাটা দেড় চা-চামচ, পেঁয়াজবাটা ১ কাপ, ধনে ও গরমমসলার গুঁড়ো আধা চা-চামচ করে, তেজপাতা ও শুকনো মরিচ ২টি করে, আস্ত জিরা সামান্য, গোলমরিচের গুঁড়ো পরিমাণমতো, লবণ স্বাদমতো, সরিষার তেল পরিমাণমতো।
প্রণালি
প্রথমে মাছ থেকে কাঁটা বেছে নিন। এরপর মাছের সঙ্গে আলুর ভর্তা, সামান্য পরিমাণ পেঁয়াজ, আদা ও রসুনবাটা, গোলমরিচের গুঁড়ো আর স্বাদমতো লবণ ভালোভাবে মিশিয়ে মাখিয়ে নিন। তারপর হাতে নিয়ে মুঠো মুঠো করে মুইঠ্যা পিঠায় দিয়ে দিন।
একটি পাত্রে পানি গরম করে নিয়ে ফুটে উঠলে তাতে মুইঠ্যাগুলো ছেড়ে দিন। ৪ থেকে ৫ মিনিট সেদ্ধ করে নিন। মাছ বেশিক্ষণ সেদ্ধ করলে রাবারের মতো শক্ত হয়ে যেতে পারে। এবার সেদ্ধ মাছ নামিয়ে ঠান্ডা করে নিয়ে মাঝ থেকে কেটে নিন। আর সেদ্ধ পানিটা রেখে দিন ঝোলের জন্য। এরপর তেল গরম করে তাতে মাছ ও এক চিমটি হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নিন। ভাজা হয়ে গেলে অন্য একটি পাত্রে সরিষার তেল গরম করে তাতে আস্ত জিরা, তেজপাতা, শুকনো মরিচ দিয়ে একটু নেড়ে একে একে পেঁয়াজ, রসুন ও আদাবাটা দিয়ে নাড়তে থাকুন। একটু পরে টমেটোবাটা, মরিচ, হলুদ, জিরা আর ধনের গুঁড়ো দিয়ে একটু নেড়ে তাতে তুলে রাখা মাছ সেদ্ধ করা পানি দিয়ে দিন। পানি ফুটে উঠলে ভাজা মাছ আর কাঁচা মরিচ দিয়ে দিন।
এবার মাছ ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করুন। ঝোল ঘন হয়ে এলে গরমমসলার গুঁড়ো ছিটিয়ে নামিয়ে নিন। তারপর পরিবেশন করুন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১৩ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫