বিদেশিদের সঙ্গে খেলেনি। তাতে সমস্যা নেই। বিদেশিরা লম্বা। শক্তিতেও এগিয়ে। কিন্তু ফুটবল তো বুদ্ধির খেলা। সেই বুদ্ধির খেলায় জিততে চায় ঝালকাঠির ছেলে মিরাজুল ইসলাম মিরাজ। সেই দৃঢ় প্রতিজ্ঞা নিয়েই পেরিয়েছে নানা চড়াই-উতরাই। অবশেষে ভিড়েছে ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবে। তবে স্বপ্ন বরাবর লাল-সবুজের জার্সি গায়ে জড়ানো।
মিরাজুল ইসলাম মিরাজের বাড়ি ঝালকাঠি সদরের শেখের হাট গ্রামে। বাবা-মায়ের তিন ছেলের মধ্যে সবার ছোট সে। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি টান ছিল তার। সেই টান থেকেই বিকেএসপিতে ভর্তি। ঢাকায় তৃতীয় বিভাগ, বাফুফে একাডেমিতে টিকে যাওয়া, চ্যাম্পিয়নশিপ লিগে খেলা শেষে প্রিমিয়ার লিগে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানে খেলার সুযোগ পেল মিরাজ।
মিরাজ জানায়, চলমান বাংলাদেশ চ্যাম্পিয়নশিপে (বিসিএল) খেলেছে বাফুফের এলিট একাডেমি। ১০ ম্যাচে এক হ্যাটট্রিকসহ ১০ গোল করেছে এই ফরোয়ার্ড। এখন মোহামেডানের জার্সিতেও গোল করতে চায়। মোহামেডান তাকে দলে নেবে, সেটা জেনে প্রথমে বিশ্বাসই করতে পারেননি। মিরাজ বলে, ‘আমাকে একদিন পাপ্পু (রাশেদ পাপ্পু, একাডেমির কোচ) স্যার বলছিলেন ‘তোমাকে বিপিএলের একটা ক্লাব ডেকেছে। তবে ক্লাবের নাম বলেননি। আমি ভেবেছিলাম স্যার মজা করছেন।’ আরেক দিন স্যার বলেন ‘তুমি তো আমাদের ছেড়ে মোহামেডানে চলে যাচ্ছ। তখন বিশ্বাস হলো।’
মিরাজ বিকেএসপির বরিশাল কেন্দ্রের দশম শ্রেণির শিক্ষার্থী। ২০১৭ সালে ভর্তি হয়েছিল ষষ্ঠ শ্রেণিতে। ঝালকাঠিতে বিকেএসপির ট্রায়াল হয়। সে ট্রায়ালে টিকে গেলে মিরাজ চলে যায় সাভার বিকেএসপিতে। সেখানে পুনরায় ট্রায়ালেও টিকে যায় মিরাজ। তাকে নির্বাচন করা হয় বিকেএসপি বরিশাল কেন্দ্রের জন্য।
২০২০ সালে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ ফুটবলে অংশ নেয় মিরাজ। সুযোগ পায় বরিশাল বিভাগীয় দলেও। যে দলটি চ্যাম্পিয়ন হয় ফাইনালে চট্টগ্রাম বিভাগকে ২-১ গোলে হারিয়ে।
প্রিমিয়ার লিগে সব দলেই বিদেশি খেলোয়াড় রয়েছে। তাঁদের সঙ্গে খেলতে ভয় পাবে কি না জানতে চাইলে সে বলে, ‘প্রশ্নই ওঠে না। আমি কখনো বিদেশি খেলোয়াড়দের বিপক্ষে খেলিনি। তাতে সমস্যা নেই। ওরা আমার চেয়ে লম্বা ও শক্তিতে হয়তো এগিয়ে। কিন্তু আমাকে খেলতে হবে বুদ্ধি দিয়ে। ফুটবল যে বুদ্ধিরও খেলা।’
দেশে মিরাজের কোনো পছন্দের খেলোয়াড় নেই। সে মেসি, নেইমার ও ক্রিশ্চিয়ান রোনালদোর ভক্ত।
তিনজনের মধ্যে যদিও সে মেসিকেই সেরা মনে করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫