ঈদ উপলক্ষে নানা অনুষ্ঠানে দেখা যায় নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপাকে। নৃত্য নিয়ে থাকে তাঁদের বর্ণিল পরিবেশনা। তবে এবার ঈদে তাঁদের পাওয়া যাবে ভিন্ন আয়োজনে। নাচ নয়, ঈদ উপলক্ষে গান গাইলেন নৃত্যের এই জনপ্রিয় জুটি। বিটিভির ঈদ আয়োজনের ‘বৃত্তের বাইরে’ নামের অনুষ্ঠানে গান শোনাবেন তাঁরা।
‘দর্পচূর্ণ’ সিনেমায় শিল্পী মাহমুদুন্নবী ও সাবিনা ইয়াসমীনের গাওয়া ‘তুমি যে আমার কবিতা, আমার বাঁশির রাগিণী’ গানটি নতুন করে গাইলেন শিবলী ও নিপা। আবু হেনা মোস্তফা কামালের লেখা গানটি সুর করেছেন সুবল দাস। নতুন করে গানটির সংগীত আয়োজন করেছেন ফোয়াদ নাসের বাবু। বৃত্তের বাইরে অনুষ্ঠানটি প্রচারিত হবে বিটিভিতে ঈদের তৃতীয় দিন বেলা ১১টায়।
বৃত্তের বাইরে তৈরি হয়েছে বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত দেশের স্বনামধন্য ব্যক্তিদের নিয়ে। অনুষ্ঠানটিতে তাঁরা নিজ পেশার বাইরে তাঁদের পছন্দের বিষয়টি পরিবেশন করেছেন। নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা গেয়েছেন গান, শুটার তাসমায়াতি এমা পরিবেশন করেছেন নৃত্য, চিকিৎসক প্রমা জেড মজুমদার বাঁশি বাজিয়ে শুনিয়েছেন, পুলিশের ডিআইজি মো. আসাদুজ্জামান পরিবেশন করেছেন আধুনিক গান।
‘বৃত্তের বাইরে’ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন এল রুমা আকতার। উপস্থাপনা করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের সাবেক কোচ ডালিয়া আক্তার, বর্তমানে তিনি পুরুষ হ্যান্ডবলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫