কুমিল্লার হোমনায় ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষার (ইফাবার) ইমাম এবং শিক্ষকদের সভা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসন বিষয়ে পরিষদ মিলনায়তনে এই সভা হয়। ইফাবার হোমনা শাখার উদ্যোগে এই সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে। সভায় ইফাবার শতাধিক শিক্ষক অংশ নেন।
ইফাবার ফিল্ড সুপারভাইজার মো. মতিউর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন হোমনা থানার ইন্সপেক্টর (তদন্ত) রিপন বালা, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা ইব্রাহিম, সাধারণ সম্পাদক মুফতি সাইদুর রহমান।
অন্যদের মধ্যে বক্তব্য দেন ইফাবার মডেল কেয়ার টেকার বিল্লাল হোসেন, ইফবার শিক্ষক মো. সিদ্দিকুর রহমান ও মাওলানা বাহাউদ্দিন আশরাফ প্রমুখ।
পরে দেশের বন্যা কবলিত এলাকার মানুষের জন্য দোয়া করা হয়। সভায় উপস্থিত সবার পরিবারের প্রত্যেক সদস্যের জন্য ২টি করে ফলদ ও বনজ বৃক্ষ রোপণের অনুরোধ করেন ইউএনও। এ ছাড়া ঈদুল আজহায় নির্দিষ্ট স্থানে নিয়মে মেনে কোরবানি পরামর্শ দেন তিনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫