রাজবাড়ীতে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মঞ্চে হিন্দি গানের তালে তালে নেচে বিতর্ক সৃষ্টি করেছেন আবু তালেব নামের এক ইউপি সদস্য। তাঁর নাচের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নানা সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়। আবু তালেব রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য।
জানা গেছে, মহান বিজয় দিবসে নানা কর্মসূচি পালন করে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুব ইউনিয়ন পরিষদ। কর্মসূচির এক পর্যায়ে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। ওই অনুষ্ঠানে হিন্দি গানের তালে এক নারীর সঙ্গে মঞ্চে উঠে নাচেন আবু তালেব নামের ওই ইউপি সদস্য।
১ মিনিট ৪৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, বিজয় দিবসের অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে মঞ্চে হিন্দি গানে তাল মিলিয়ে নাচছিলেন এক নারী। এমন সময় মঞ্চে উঠে তাঁর সঙ্গে নাচতে শুরু করেন ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবু তালেব।
এ বিষয়ে আবু তালেব বলেন, ‘এটা আমার অনিচ্ছাকৃত একটা ভুল। আমি ভুল বুঝতে পেরেছি। তবে সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় চেয়ারম্যানসহ সব ইউপি সদস্য উপস্থিত ছিলেন। তাঁদের অনুরোধেই আমি মঞ্চে উঠি।’
নবাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজ ইকবাল বলেন, ‘ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়ন পরিষদ পৃথকভাবে বিজয় দিবসের অনুষ্ঠান করেছে। ইউনিয়ন পরিষদের অনুষ্ঠানে হিন্দি গানে ইউপি সদস্যের নাচের বিষয়টি আমি শুনিনি। তিনি যদি তা করে থাকেন তবে ভুল করেছেন।’
নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা আলমগীর বলেন, ইউপি সদস্য আবু তালেব একজন সাংস্কৃতিকমনা মানুষ। অনুষ্ঠানে সবার অনুরোধে তিনি মঞ্চে উঠে নেচেছেন। তবে সেটা অশ্লীল নৃত্য ছিল না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫