বিজয় সেতুপতি ও ক্যাটরিনা কাইফ দুজন দুই ভিন্ন পরিবেশ থেকে উঠে আসা অভিনয়শিল্পী। ফ্যাশন মডেলিংয়ে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন নিয়ে লন্ডন থেকে মুম্বাইয়ে এসেছিলেন ক্যাটরিনা। এরপর মডেলিং থেকে অভিনয়ে পা দিয়ে একাধিক ব্যর্থতার বাধা টপকে ক্যাটরিনা এখন বলিউডের বাণিজ্যিক সিনেমার প্রথম সারির অভিনেত্রী।
অন্যদিকে বিজয় সেতুপতি উঠে এসেছেন একেবারে শূন্য থেকে। কখনো সুপারশপের সেলসম্যান, রেস্টুরেন্টের ক্যাশিয়ার, ফোনবুথের অপারেটর—জীবনধারণের জন্য নানা কাজই করতে হয়েছে তাঁকে। ছোট ছোট চরিত্র দিয়ে সিনেমায় অভিনয় শুরু করেছিলেন, এখন শুধু তামিল ইন্ডাস্ট্রি নয়, ভারতজুড়ে তাঁর ব্যাপক জনপ্রিয়তা। একটি বিষয়ে বিজয় ও ক্যাটরিনার মিল রয়েছে—দুজনই ক্যারিয়ারের দুই দশক পূর্ণ করলেন এ বছর।
এই বিপরীত ধারার দুই অভিনয়শিল্পীকে এক করেছেন নির্মাতা শ্রীরাম রাঘবন। তাঁর ‘মেরি ক্রিসমাস’ সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন বিজয় ও ক্যাটরিনা। ১২ জানুয়ারি মুক্তি পাবে মেরি ক্রিসমাস। এরই মধ্যে প্রকাশিত টিজার, ট্রেলার আর গান দেখে দর্শকের আগ্রহ এখন আকাশচুম্বী। একে তো ভিন্ন ধরনের গল্প, সঙ্গে বিজয়-ক্যাটরিনার উপস্থিতি। অনেকেই এই নতুন জুটিকে ‘অন্য রকম’ বললেও ক্যাটরিনা তেমনটা ভাবছেন না। তাঁর মতে, ‘আমার কাছে মনে হচ্ছে, দুই অভিনয়শিল্পী একটি অন্য রকম গল্পের প্রয়োজনে একত্র হয়েছেন।’
সম্প্রতি মেরি ক্রিসমাসের মুক্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্যাটরিনা জানালেন, যখন বলা হয় এ সিনেমায় তাঁর সঙ্গে বিজয় অভিনয় করবেন, তখন বিজয়কে চিনতে পারেননি ক্যাটরিনা। সঙ্গে সঙ্গে তাঁর নাম লিখে গুগলে সার্চ করেন। গুগলে দেখে চিনতে পারলেন বিজয়কে। চেনার কারণ ‘৯৬’ নামের সিনেমা।
ক্যাটরিনা বলেন, ‘বিজয়কে আমি প্রথম দেখেছিলাম ৯৬ সিনেমায়। সেটা বেশ কয়েক বছর আগের কথা। সিনেমাটি আমার খুবই ভালো লেগেছিল। বিশেষ করে বিজয় ও তৃষার দৃশ্যগুলো এখনো আমার মনে গেঁথে আছে। অনেক বছর হয়ে গেছে, তাই এ সিনেমায় বিজয়ের অভিনয়ের কথা শুনে সঙ্গে সঙ্গে গুগল করি। দেখতে পাই, তিনি এখন সাদা চুল-দাড়ির এক লোক।’ ক্যাটরিনা জানিয়েছেন, বিজয়ের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে খুবই খুশি হয়েছিলেন তিনি।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫