একটা সময় গ্রামের বাড়িতে ঈদুল আজহায় কোরবানির পশু জবাইয়ের পর খুলি ও শিং ঝুলিয়ে রাখা হতো বাড়ির সামনে। বয়োজ্যেষ্ঠরা বিশ্বাস করতেন, এগুলো বাড়ির সামনে রাখলে ভূত-প্রেত বাড়িতে প্রবেশ করে না। কিন্তু এখন দিন পাল্টেছে। মানুষ এখন আর ভূত-প্রেতে বিশ্বাস করে না। তাই গ্রামের বাড়িতে এসব আর খুব একটা দেখা যায় না।
তবে এই উচ্ছিষ্টের (হাড় ও শিং) কদর এখন দেশ-বিদেশে। পশুর ফেলে দেওয়া হাড় থেকে নতুন একটি শিল্প খাত ইতিমধ্যে তৈরি হয়েছে। যদিও সিলেটে খুব একটা জনপ্রিয় হতে পারেনি এই ব্যবসা।
ভাঙারি ব্যবসায়ী মো. লায়েক আহমদ। সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইচক এলাকায় মেসার্স ফয়েজ এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান আছে তাঁর। প্রায় ১০ বছর আগে ভাঙারি ব্যবসার সূত্রে ঢাকায় পশুর হাড় ও শিংয়ের ব্যবসার খোঁজ পান তিনি। এরপর সিলেটে ফিরে ভাঙারি ব্যবসার পাশাপাশি এই ব্যবসা শুরু করার উদ্যোগ নেন। যাঁরা তাঁর প্রতিষ্ঠানে ভাঙারি সামগ্রী বিক্রি করতেন তাঁদের পশুর হাড় সংগ্রহ করতে বলেন। সেখান থেকে শুরু তাঁর হাড়ের ব্যবসা।
মো. লায়েক আহমদ জানান, স্বল্প পরিসরে তিনি হাড়ের ব্যবসা শুরু করেন। ধীরে ধীরে সিলেট শহরসহ আশপাশের বিভিন্ন উপজেলার কসাইদের সঙ্গে যোগাযোগ শুরু করেন হাড় সংগ্রহের জন্য। এখন প্রতিদিন ১০০ থেকে ১ হাজার ২০০ কেজি পর্যন্ত হাড় সংগ্রহ করেন তিনি। তিনিসহ চারজন শ্রমিক এই হাড় প্রক্রিয়াজাত করেন।
মো. লায়েক আহমদ বলেন, ‘পশুর হাড় সংগ্রহের সবচেয়ে বড় উৎস কোরবানির ঈদ। এই ঈদই আমাদের ব্যবসার মৌসুম। তাই এবার ঈদেও অনেক পশুর হাড় সংগ্রহ করেছি। এ ছাড়া নগরীর বিভিন্ন কাঁচাবাজারের কসাই, টোকাইদের কাছ থেকে সারা বছর হাড় সংগ্রহ করি। তাঁদের কাছ থেকে কেজি দরে হাড়গুলো কিনে প্রক্রিয়াজাত করি।’
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কার্যনির্বাহী পরিষদের অন্যতম সদস্য আব্দুল করিম কিম বলেন, ‘আমাদের দেশে জবাইয়ের পর পশুর হাড় খাল-বিল জলাশয় বা উন্মুক্ত স্থানে ফেলে দেওয়ার প্রবণতা আছে। এই অবস্থায় এই সব পশু বর্জ্যকে সম্পদে পরিণত করার উদ্যোগ অবশ্যই প্রশংসাযোগ্য।’
সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ বলেন, পশুর হাড়, শিং, অণ্ডকোষ, মূত্রথলি ও চর্বি দিয়ে যে বহুমাত্রিক ব্যবহার করা যায় তা সম্পর্কে সিলেটের মানুষ অজ্ঞ। এ বিষয়ে সেমিনার করা প্রয়োজন।’
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রুস্তম আলী বলেন, ‘এটা যদিও আমাদের অধিদপ্তরের কাজ না, তারপরও এই খাত যদি শিল্পের পর্যায়ে যায় তাহলে ভালো হবে। দেশের পরিবেশ ও অর্থনীতি দুটোতেই ভালো প্রভাব ফেলবে এই ব্যবসা।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫