
কিশোরগঞ্জের কটিয়াদীতে পানি নিষ্কাশনের নালা বন্ধ করে বাড়ি নির্মাণ করায় বৃষ্টির পানি চাপে সড়ক ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে। এতে যাতায়াত বন্ধ রয়েছে ১০ গ্রামের মানুষের।
উপজেলার মসুয়া ইউনিয়নের মসুয়া বাজার থেকে বেতাল বাজার হয়ে উপজেলা সদরে যাতায়াতের একমাত্র সড়ক এটি। বেতাল বাজার থেকে অর্ধকিলোমিটার উত্তরে এ ভাঙন দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা জরুরি মেরামতের দাবি জানিয়েছেন।
স্থানীয় লোকজন জানান, এখানে বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য একটি নালা ছিল। তিন বছর আগে সেই নালাটি বন্ধ করে এক ব্যক্তি বাড়ি নির্মাণ করেন। এখন একটু বৃষ্টি হলেই রাস্তার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়। চলতি বর্ষা মৌসুমে অতি বৃষ্টির ফলে পানির চাপে সড়কটি ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে। এতে বন্ধ রয়েছে ১০ গ্রামের লোকজনসহ স্কুল-কলেজে শিক্ষার্থীদের যাতায়াত। স্থানীয় কৃষকেরা উৎপাদিত সবজি বিক্রির জন্য উপজেলা সদরের বাজারে নিয়ে যেতে পারছেন না। ফলে সবজি নষ্ট হয়ে লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। এতে এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
বেতাল গ্রামের বাসিন্দা মো. ডালিম মিয়া জানান, বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য এখানে নালা ছিল। সেই নালা বন্ধ করে বাড়ি নির্মাণ করা হয়েছে। ফলে রাস্তাটি ভেঙে গেছে।
মসুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক বলেন, ‘জনগণের দুর্ভোগ লাঘবে ইউনিয়ন পরিষদের উদ্যোগে ভাঙনের স্থলে মাটি ও বালু দিয়ে ভরাট করা হবে। নালা বন্ধ করে বাড়ি নির্মাণ করা হয়েছে; সে বিষয়টি আমার জানা নেই।’
উপজেলা প্রকৌশলী জানান, সড়কটির বিষয়ে জেলায় জানানো হয়েছে। খোয়া দিয়ে আপাতত সড়কটি মেরামত করা হবে। আর মাটি ভরাটের কাজ করা হবে ইউনিয়ন পরিষদের মাধ্যমে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতিশ্বর পাল বলেন, ‘সড়কটির ভাঙন বিষয় আমি অবগত নই। উপজেলা প্রকৌশলীকে জানানো হবে। ভাঙা রাস্তাটি মেরামত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫