
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় নির্মাণ করা হচ্ছে ১২১টি ঘর। এতে খুশি হয়েছিল ঘর বরাদ্দ পাওয়া উপকারভোগী পরিবারগুলো। কিন্তু ঘরগুলো নির্মাণ করা হচ্ছে মাছের ঘেরের পাশের অপেক্ষাকৃত নিচু জায়গায়। অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। ইতিমধ্যে কয়েকটি স্থানে ধসের ঘটনায় উপকারভোগীদের আনন্দ অনেকটা উবে গেছে। ঘরের স্থায়িত্ব নিয়ে তাঁরা শঙ্কিত। পাশাপাশি ঘর নির্মাণে অনিয়মের অভিযোগ তুলেছেন কেউ কেউ।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতাপনগর ইউনিয়নের ফুলতলা বাজার থেকে অর্ধকিলোমিটার দূরে আব্দারের মোড় নামক এলাকায় ১১ বিঘা জমিতে নির্মাণ করা হচ্ছে ১২১টি ঘর। প্রতি বিঘা জমি কেনা হয়েছে ১২ লাখ টাকায়। প্রতিটি ঘর নির্মাণে বরাদ্দ রাখা হয়েছে ২ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা। ঘরের কাজ অর্ধেক শেষ হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় প্রতিবছর জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ে তছনছ হয় প্রতাপনগর ইউনিয়নের অধিকাংশ এলাকা। সবশেষ ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে এই ইউনিয়নের দুই-তৃতীয়াংশ এলাকা ডুবে গিয়েছিল। বর্তমানে যেখানে আশ্রয়ণের ঘর নির্মাণ করা হচ্ছে, সেটি মূল সড়ক থেকে ছয় ফুট নিচু। মাটি ভরাটের পর নির্মাণের শুরুতে ঘর ধসে পড়ায় ঘটনাও ঘটেছে।
ফুলতলা বাজারের আবিদার রহমান বলেন, ‘ঘরগুলো অনেক নিচু। সদ্য বালু ভরাট করে ঘর বানানো হচ্ছে। এ ঘর তো টিকবে না। আর কাজে ব্যাপক অনিয়ম হচ্ছে। বালুর সঙ্গে সঠিক অনুপাতে সিমেন্ট মেশানো হচ্ছে না।’
কুড়িকাহুনিয়া গ্রামের রেজাউল ইসলাম বলেন, ‘মাসখানেক আগে কয়েকটি ঘর ধসে পড়েছিল। নির্মাণের শুরুতেই যদি এই অবস্থা হয়, তবে ভবিষ্যতে কী হবে!’
স্থানীয় গণমাধ্যমকর্মী মাসুম বিল্লাহ বলেন, প্রতাপনগর ইউনিয়নে যে ১২১টি ঘর হচ্ছে, তা ঘেরের ভেতরের জমি।
নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি শাহাদাত হোসেন বলেন, ‘কাজে অনিয়ম হচ্ছে না। নিয়মানুযায়ী সব কাজ করা হচ্ছে।’
জানতে চাইলে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, যেখানে ঘরগুলো নির্মাণ করা হচ্ছে, সেই জায়গাটি ৫-৭ ফুট নিচু। বালু ফেলে নিচু জমি উঁচু করা হয়েছে। বছরখানেক পরে ঘর তৈরি করতে পারলে ভালো হতো। সময়ের বাধ্যবাধকতায় টাস্কফোর্সের প্রতিবেদনের ভিত্তিতে ঘর তৈরি করা হচ্ছে। তবে ভবিষ্যতে কোনোভাবে ঘর ক্ষতিগ্রস্ত হলে, তা ঠিক করে দেওয়া হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫