নান্দাইলে জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে খুররম খান চৌধুরী ডিগ্রি কলেজে ২০২২ সালে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে কলেজ মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ আনোয়ারুল আবেদীন খান তুহিন। এ সময় প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল আলম।
খুররম খান চৌধুরী ডিগ্রি কলেজর গভর্নিং বডির সভাপতি জে-বে-নাইয়ার সভাপতিত্বে এবং কলেজের বাংলা প্রভাষক সাইফ আহম্মেদ ও ইংরেজি প্রভাষক মাসুদ পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল।
উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আশরাফুল আলম, মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছা. তাছলিমা আক্তার শিউলী, সাবেক চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফেজ আজিজুল ইসলাম, কলেজ ছাত্রলীগের সভাপতি মো. সুমন মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫