
সিরাজদিখানে ইছামতী নদীর তীরের পুরোনো এক বটগাছ ঘিরে গড়ে উঠেছিল একটি বাজার। বাজারটির নাম বাহেরঘাটা। ১৯৯৮ সালে বাজারটি বিলুপ্ত হয়ে গেলেও, দাঁড়িয়ে আছে বটগাছটি। স্থানীয় লোকজনের মতে, গাছটির বয়স কম হলেও ৩০০ বছর হবে। তবে, কে কখন গাছটি বুনেছিল, সে সম্পর্কে বিস্তারিত বলতে পারেনি কেউই।
বাহেরঘাটা গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেন চাকলাদার (৬৫) বলেন, `জন্মের পর থেকেই বটগাছটি দেখে আসছি। আগে এ বটতলায় বড় হাট বসত। দূরদূরান্ত থেকে নৌকার মাধ্যমে ব্যবসায়ীরা আসতেন। কেনাকাটার জন্য বিভিন্ন এলাকা থেকে আসা মানুষের সমাগম ঘটত। এই বাজারে ওঠা পান যেত দেশের বিভিন্ন স্থানে। প্রায় ৩০ বছর আগে বিলুপ্ত হয়ে গেছে হাটটি। এখন শুধু গাছটিই রয়ে গেছে।’
বাহেরঘাটা গ্রামের মেয়ে হাজেরা বেগম (৫৫) বলেন, ‘বাবা ব্যাংকে চাকরি করতেন। কর্মস্থল থেকে লঞ্চের মাধ্যমে আসা-যাওয়া করতেন। ছোটবেলায় বাবাকে নিতে বটতলায় আসতাম। বাবা লঞ্চ থেকে নেমে বাজার থেকে অনেক কিছু কিনে দিত। অনেক বড় বাজার ছিল। বটতলায় মানুষ থাকত প্রচুর। এখন বাজার নেই, তবে গাছটি রয়েই গেছে।’
শিক্ষক নাসির উদ্দিন বলেন, শুনেছি উপমহাদেশের বিখ্যাত পানের হাট বসত বাহেরঘাটা বাজারের বটতলায়। পানসি, গয়নাসহ বিভিন্ন বাণিজ্যিক নৌযান বাজারসংলগ্ন ঘাটে নোঙর করা হতো। কালের বিবর্তনে সবকিছুই হারিয়ে গেছে। শুধু বটগাছটি রয়ে গেছে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫