ফরিদগঞ্জ ও চাঁদপুর সদর উপজেলার সংযোগের জন্য নির্মিতব্য ডাকাতিয়া নদীর ওপর ভাষাবীর এম এ ওয়াদুদ সেতুর নির্মাণকাজ দীর্ঘ সাত বছরেও শেষ হয়নি। এতে এখনো অধরাই রয়ে গেছে দুই উপজেলার কয়েক লাখ মানুষের স্বপ্ন। যদিও আগামী জানুয়ারি মাসে জনগণ সেতু দিয়ে চলাচল করতে পারবেন আশাবাদ ব্যক্ত করেছে এলজিইডি কর্তৃপক্ষ।
জানা গেছে, ২০১৭ সালের ১১ ফেব্রুয়ারি তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান শিক্ষামন্ত্রী ড. দীপু মনি ও ফরিদগঞ্জ (চাঁদপুর-৪) আসনের সাবেক এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া যৌথভাবে ডাকাতিয়া নদীর ওপর ২৭৪ দশমিক ২০ মিটারের এ সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ‘নবারুন কনস্ট্রাকশন’ নামের একটি প্রতিষ্ঠান প্রথমে সেতুর কাজ শুরু করে দ্রুততার সঙ্গে ৬০ শতাংশ কাজ শেষ করে। পরে ঠিকাদারি প্রতিষ্ঠান পরিবর্তন হয়ে বর্তমানে ‘রিজভী কনস্ট্রাকশন লিমিটেড’ ও ‘মো. ইউনুছ আল মামুন লিমিটেড’ নামের দুটি প্রতিষ্ঠান যৌথভাবে সেতুর কাজ শুরু করলেও এখনো শেষ করতে পারেনি।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সেতুটির চাঁদপুর সদর উপজেলার অংশের ভায়াডাক্টের কাজ সম্পন্ন হলেও ৬ মাসে ফরিদগঞ্জ অংশের কাজ শেষ করতে পারেননি ঠিকাদার। এলজিইডির পক্ষ থেকে বারবার নির্মাণকাজ শেষ করার জন্য সময় বেঁধে দিলেও অদ্যাবধি ভায়াডাক্টের কাজই শেষ হয়নি। এরপরে রয়েছে সংযোগ সড়ক নির্মাণের কাজ। যদিও গত নভেম্বর মাসে শিক্ষামন্ত্রী দীপু মনি চাঁদপুর সদর উপজেলা অংশের নির্মাণকাজ শেষে উদ্বোধন করে গেছেন।
স্থানীয় বাসিন্দা আবুল কালাম (৭০), ইদ্রিস মিয়া (৬৬) ও শিক্ষার্থী আল মামুন, ফারুক হোসেনসহ কয়েকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘একটি সেতুর নির্মাণকাজ শেষ হতে আর কত বছর লাগবে? কয়েক বছর আগে মূল সেতুটি নির্মাণ দেখে আমরা খুশি হলেও শেষের দিকে এসে এভাবে থেমে থেমে কাজ হওয়ায় আমরা হতাশ হয়ে পড়েছি। এ যেন শেষ হইয়াও হইল না শেষ।’
এ বিষয়ে জানতে চাইলে এলজিইডির চাঁদপুর জেলা নির্বাহী প্রকৌশলী মো. আহসান কবির মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘জুন মাসে এই প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ায় চলতি ডিসেম্বর মাস পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। আশা করছি, জানুয়ারি মাসের মধ্যে জনগণের চলাচলের উপযোগী করা সম্ভব হবে।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫