
সরকারি বেতনকাঠামো অনুযায়ী একজন অফিস সহায়ক বা পিয়ন ২০তম গ্রেডের কর্মচারী। অন্যদিকে সহকারী ব্যবস্থাপকের পদটি নবম গ্রেডের। খুব কমসংখ্যক কর্মচারীরই ২০তম গ্রেডে চাকরিতে যোগ দিয়ে চাকরিজীবনে নবম গ্রেডে উন্নীত হতে পারেন। তবে একলাফে নবম গ্রেডে পদোন্নতির নজির নেই। সম্প্রতি নজিরবিহীন পদোন্নতির এ ঘটনা ঘটেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনে (পেট্রোবাংলা)। ১৫ আগস্ট প্রতিষ্ঠানটি ৫ কর্মচারীকে নিরাপত্তা সহকারী ও অফিস সহায়ক পদ থেকে সরাসরি সহকারী ব্যবস্থাপক পদে পদোন্নতি দিয়েছে।
৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এরপর থেকেই সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে পদোন্নতির দাবিতে বিক্ষোভ করে আসছেন নিজেদের ‘বঞ্চিত’ দাবি করা কর্মকর্তা-কর্মচারীরা। অনেকে আবার প্রতিষ্ঠানের প্রধানকে চাপ দিয়ে জোর করে সই করাচ্ছেন পদোন্নতির চিঠি। এরই ধারাবাহিকতায় পেট্রোবাংলায়ও এ ধরনের ঘটনা ঘটেছে।
পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) পদে পদোন্নতি পেয়েছেন খন্দকার সাবিউন নাহার নামের এক কর্মচারী, যিনি মূলত একজন অফিস সহায়ক ছিলেন। একইভাবে সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) পদে পদোন্নতি পেয়েছেন ক্রয় সহকারী মো. সেলিম। মো. আবু তাহের তালুকদার ছিলেন সাঁটলিপিকার। তাঁকেও করা হয়েছে সহকারী ব্যবস্থাপক (প্রশাসন)। একই পদে পদোন্নতি পেয়েছেন ভান্ডার সহকারী বেগম আয়েশা আক্তার খাতুন এবং নিরাপত্তা সহকারী মো. গিয়াসউদ্দিনও।
পেট্রোবাংলার অফিস আদেশে বলা হয়, নবম গ্রেড পাওয়া এই পাঁচজন মূল বেতন পাবেন ২২ হাজার টাকা, বাড়িভাড়া মিলিয়ে তাঁরা পাবেন ৫৩ হাজার ৬০ টাকা।
পেট্রোবাংলার দুজন মহাব্যবস্থাপক আজকের পত্রিকা’কে বলেছেন, ‘এটি কোনোভাবেই পেট্রোবাংলার চাকরি বিধিমালা ও সরকারের বিধিমালার সঙ্গে মিল রেখে করা হয়নি। এগুলো জোর করে নেওয়া হয়েছে। এটা খুবই খারাপ দৃষ্টান্ত হয়ে থাকল। কারণ, পিয়ন পদে যোগদান করে নবম গ্রেডে আসার সুযোগ নেই। তারপরে এটা কীভাবে হলো, সেটা আমরা বুঝতে পারছি না।’
এ বিষয়ে জানতে পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকারের টেলিফোনে কল এবং ম্যাসেজ পাঠানো হলেও তিনি সাড়া দেননি।
আরও খবর পড়ুন:

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫