
গাজীপুরের টঙ্গীতে নুভিস্তা ফার্মা লিমিটেড নামের ওষুধ উৎপাদনকারী একটি কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গীর মিলগেট এলাকায় কারখানাটির সামনে বিক্ষোভ করেন শ্রমিকেরা।
এর আগে গত সোমবার বিকেলে কারখানা কর্তৃপক্ষের কাছে ১২ দফা দাবি জানান শ্রমিকেরা। পরে কারখানা কর্তৃপক্ষ আজ বুধবার শ্রমিকদের ন্যায্য দাবিগুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত জানানোর কথা ঘোষণা করেন।
আজ বুধবার সকালে শ্রমিকেরা কাজে যোগ দিতে এসে কারখানাটি বন্ধ দেখতে পেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। বিক্ষুব্ধ প্রায় ২৫০ জন শ্রমিক কারখানার সামনের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে ময়মনসিংহ থেকে ঢাকাগামী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের অনুরোধে শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে গিয়ে পুনরায় কারখানার সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।
বিক্ষুব্ধ কয়েকজন শ্রমিক বলেন, ‘আজ বুধবার আমাদের দাবিগুলো মেনে নেওয়ার কথা ছিল। সকালে কারখানায় কাজে যোগ দিতে এসে কারখানা বন্ধ পাই। নিরাপত্তাকর্মী জানায়, কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। সেই সঙ্গে কারখানার কর্মকর্তারা কেউই কাজে যোগ দেননি। আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষ না আসা পর্যন্ত আমরা বিক্ষোভ করব।’
প্রতিবেদন লেখা পর্যন্ত দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করছিলেন।
এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে কেউ গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন মোবাইল ফোনে বলেন, ‘শ্রমিকেরা কারখানার সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। কারখানার কোনো কর্মকর্তা আজ কাজে যোগ দেননি। আমরা তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।’

টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পদ্মাসহ প্রধান তিনটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এরই মধ্যে পদ্মা নদীর অন্তত চার স্থানে তীব্র ভাঙন শুরু হয়েছে। ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা হলেও স্থায়ী নদীশাসনের দাবি জানিয়েছেন বাসিন্দারা।
১০ মিনিট আগে
পাবনার আটঘরিয়ায় প্রায় অর্ধকোটি টাকার সৌর সেচ প্রকল্প চালু হওয়ার আগেই অচল হয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, প্রকল্পের সৌর প্যানেল, ব্যাটারি ও বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ চুরি হয়ে গেছে। ফলে কৃষকদের জন্য নেওয়া একটি ভালো উদ্যোগ পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে।
২৫ মিনিট আগে
বৈরী আবহাওয়া ও অস্বাভাবিক জোয়ারে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চার ইউনিয়নের প্রায় ৮০০ মিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত মেরামত করা না হলে বর্ষার শেষ দিকে বাঁধ ভেঙে বড় ধরনের বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা। ইতিমধ্যে কয়েক স্থানে বাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতা সালাউদ্দিন (৪০) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের মুসলিম চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সালাউদ্দিন সাহেরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে।
৩ ঘণ্টা আগে