
নাটোরের লালপুরের ইমো হ্যাকিং চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বালিতিতা ও মহারাজপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার তাদের জেলহাজতে পাঠানো হয়।
সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহী সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন ও উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার রাতে বালিতিতা ও মহারাজপুর গ্রামে অভিযান চালানো হয়। সেখান থেকে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১০টি মোবাইল ও ১৭টি সিম কার্ড জব্দ করে র্যাব।
লালপুর থানা ওসি মো. ফজলুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল গ্রেপ্তার কিশোরদের আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫