
নিজের ঘরের ভাঙা দরজা দেখিয়ে শঙ্কা আর ভবিষ্যৎ দুশ্চিন্তা নিয়ে অনেক প্রশ্ন শ্যামলী রানীর (৪০)। তিনি বলেন, ‘হামলাকারীরা ধরা পড়েছে। পুলিশ, সাংবাদিক, নেতারা পাশে আছেন, এখন কোনো ভয় নাই। কিন্তু আপনারা কত দিন থাকবেন? যারা ধরা পড়েছে, তাদের পরিবারের লোকজন যে আবার আমাদের স্বামী-সন্তানদের ওপর হামলা করবে না, তার নিশ্চয়তা কী? হাটবাজারে যাবে কীভাবে? রাতে মাছ ধরতে যাবে কীভাবে? খুব দুশ্চিন্তায় আছি। আমাদের ভবিষ্যৎ নিরাপত্তা কী?’
দুর্বৃত্তদের হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের শিকার রংপুরের পীরগঞ্জ উপজেলার মাঝিপাড়া বড়করিমপুর জেলেপল্লির বাসিন্দা শ্যামলী রানী। গতকাল বৃহস্পতিবার ওই পল্লিতে গিয়ে দেখা যায় বাড়িঘর হারানো পরিবারগুলো আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। বিভিন্ন পক্ষ থেকে সাহায্য-সহযোগিতা যা পেয়েছে, তাই দিয়ে ঘরদোর আবার দাঁড় করানোর চেষ্টায় আছে তারা। কিন্তু শ্যামলীর মতো একই দুশ্চিন্তা অন্যদেরও।
হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার চার দিন অতিবাহিত হয়েছে। এ ঘটনায় মামলায় আটক হয়ে কারাগারে আছেন ৫৪ জন। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ, বিজিবি।
সরকারি-বেসরকারি সহযোগিতা অব্যাহত রয়েছে। তবুও যেন স্বস্তি নেই হিন্দুপল্লিতে। পল্লির লোকজনের মনে ভয়, আতঙ্কের ছাপ চোখমুখে।
সেদিনের হামলায় আহত হয়েছিলেন পণ্ডিত চন্দ্র দাস। তিনি বলেন, ‘আমরা চারজনকে পুলিশে ধরিয়ে দিয়েছি। এখন ভয়ে আছি। আটক হওয়া লোকজনেরা যদি ফের হাটবাজার, ঘাটে আমাদের হামলা করে!’
ঘুরে দাঁড়ানোর চেষ্টা
সাম্প্রদায়িক হামলায় ওই পল্লির ২৪ পরিবারের ৩১টি ঘর আগুনে পুড়িয়ে দেওয়া হয়। ৫৯টি ঘরে লুটপাটের পর ভাঙচুর করা হয়েছিল। গতকাল বৃহস্পতিবার গ্রামে গিয়ে দেখা যায়, ভাঙচুর ও আগুনে পুড়ে যাওয়া বাড়িঘর নতুন করে তৈরি ও মেরামতের কাজ শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিরোদা রানী রায় বাড়িঘর নির্মাণ এবং পোড়া বাড়িগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ তদারকি করছেন।
বাড়ি নির্মাণে মিস্ত্রি লাগিয়েছেন ওই পল্লির সুবর্ণ চন্দ্র ও সুদাসন চন্দ্র। তাঁরা বাবা ও ছেলে। ওই পল্লিতে ঢুকতেই রাস্তার পাশেই তাঁদের বাড়ি। সুদাসনের স্ত্রী পুতুল রানী বলেন, ‘ঢাকাত থাকি ছাত্ররা আসি হামাক টিন আর ১০ হাজার ট্যাকা দিচে। সেগ্লা দিয়া নয়া করি ঘর বানাওছি।’ পুতুলের শাশুড়ি শহিবা রানী বলেন, ‘স্পিকার তিন বান্ডিল টিন আর ২০ হাজার ট্যাকা দিচে। হামরা কাল ঘরের মিস্ত্রি নাগামো।’
ইউএনও বিরোদা রানী বলেন, ১৭ অক্টোবর রাতে হিন্দুপল্লিতে হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারিভাবে সহায়তা দেওয়া হয়েছে এবং হচ্ছে। নতুন করে ঘর মেরামতের কাজ চলছে।
৩৭ আসামি তিন দিনের রিমান্ডে
রংপুর প্রতিনিধি জানান, সহিংসতার ঘটনায় ৩৭ জনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বিকেলে ৩৮ আসামিকে পীরগঞ্জ আমলি আদালতে তোলা হলে ৩৭ জনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন বিচারক ফজলে এলাহী খান। বয়স ১৮ বছরের কম হওয়ায় এক আসামিকে শিশু আদালতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে আসামিদের সাত দিনের রিমান্ডে পেতে আবেদন করে পুলিশ। সেই সঙ্গে আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদনও করেন।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫