যথাযোগ্য মর্যাদয় যশোর, নড়াইল ও মাগুরায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার এ উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, প্রদীপ প্রজ্বালন ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে।
যশোর: যশোরে শোক–শ্রদ্ধায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। সূর্যসন্তানদের স্মরণে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয় জেলা সদরসহ সব উপজেলায়। এর মধ্যে সকালে সদরের চাঁচড়া বধ্যভূমিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক (ডিসি) মো. তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ারদার, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশ, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী প্রমুখ
নড়াইল: নড়াইলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গতকাল সকালে শহীদ বদ্ধভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরের শহীদ স্মৃতিস্তম্ভে কয়েক হাজার প্রদীপ প্রজ্বালন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে শহীদ বদ্ধভূমিতে পুষ্প স্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিববুর রহমান, পুলিশ সুপার প্রবীর রায় পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফকরুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইউসুফ, পৌর মেয়র আঞ্জুমান আরা, বীর মুক্তিযোদ্ধা তবিবুর রহমান প্রমুখ।
মাগুরা: মাগুরাতেও যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। মাগুরায় এ দিবসের কর্মসূচি শুরু হয় সন্ধ্যা থেকে। গতকাল সন্ধ্যায় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে সন্ধ্যায় শহরের নোমানী ময়দানে প্রদীপ প্রজ্বালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াছিন কবীর, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কণ্ডু, উপজেলা চেয়ারম্যান আবু নাসের বাবলুসহ প্রমুখ।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫