ঝিনাইদহ শহরে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে বাঁচল শাহিনা (১৫) নামে এক দশম শ্রেণির শিক্ষার্থী। ২০ দিন আগেও সে প্রথম দফায় অপহরণ হয়েছিল। সে যাত্রায় কক্সবাজার থেকে তাকে উদ্ধার করে পুলিশ। পরে দ্বিতীয় দফায় অপহরণ হওয়ার পর একপর্যায়ে কৌশলে সটকে পড়ে নিজেকে অপহরণের হাত থেকে বাঁচল শাহিনা।
শাহিনা চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বেষ্টপুর গ্রামের শরিফুল ইসলামের মেয়ে ও স্থানীয় মহিলা পাইলট গার্লস স্কুলের শিক্ষার্থী।
পুলিশ ও শাহিনার পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে দ্বিতীয় দফায় রাস্তা থেকে একদল দুর্বৃত্ত মাইক্রোবাসে তুলে অপহরণ করে শাহিনাকে। সেখান থেকে তারা তাকে ঝিনাইদহ শহরে নিয়ে আসে। শহরের ব্যাপারীপাড়া সড়কে মাইক্রো থামিয়ে অপহরণকারীরা তার শরীরে কিছু একটা পুশ করার চেষ্টা করে। এ সময় শাহিনা কৌশলে মাইক্রো থেকে নেমে একটি দোকানে আশ্রয় নেয়। খবর পেয়ে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার তাকে থানায় নিয়ে আসে।
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, আমরা সিসিটিভির ফুটেজ দেখে অপহরণকারীদের চিহ্নিত করার চেষ্টা করছি। সোমবার রাতেই দামুড়হুদা পুলিশের উপস্থিতিতে শাহিনাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
১০ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫