ভোলার লালমোহনে নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ কমছে না। আক্রান্তদের বেশির ভাগই শিশু। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এক মাস ধরে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। এদিকে শয্যা কম থাকায় একই বেডে একাধিক শিশুকে চিকিৎসা দিতে হচ্ছে। আবহাওয়া পরিবর্তনের কারণে এ ধরনের রোগে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে বলে জানান স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক।
গতকাল মঙ্গলবার দুপুরে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে দেখা যায়, ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে শুধু ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগী ভর্তি আছে ৪০ জন। গতকাল নতুন করে ভর্তি হয়েছে ১০ জন। যাদের মধ্যে বেশির ভাগই ১ মাস থেকে ২ বছর বয়সী শিশু। এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে চিকিৎসা নিচ্ছে ৮০ জন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যমতে, এক মাস ধরে বেড়েছে এ রোগের প্রকোপ। হাসপাতালের বহির্বিভাগ ও ইমার্জেন্সি থেকে প্রতিদিন ৮০ থেকে ১০০টি শিশু চিকিৎসা নিচ্ছে। যাদের অবস্থা গুরুতর, তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হতে হচ্ছে।
উপজেলার চতলা এলাকা থেকে দেড় বছরের মেয়েকে নিয়ে চিকিৎসা নিতে স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছেন মো. সোহাগ। তিনি বলেন, ‘কয়েক দিন ধরেই মেয়ের ডায়রিয়া। এলাকার পল্লিচিকিৎসক থেকে ওষুধ নিয়ে খাইয়েছি। এরপরও ডায়রিয়া না কমায় হাসপাতালে এসেছি ডাক্তার দেখাতে।’
স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার তাসলিমা বেগম জানান, ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত রোগী ভর্তি আছে ৪০ জন। গতকাল নতুন করে ভর্তি হয়েছে ১০ জন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা মো. মহসিন খান বলেন, আবহাওয়া পরিবর্তনের কারণেই এক মাস ধরে এ রোগের প্রকোপ বেড়েছে। হাসপাতালে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হওয়া অধিকাংশই শিশু। যেসব শিশুকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হতে হচ্ছে, তাদের কর্তব্যরত চিকিৎসকেরা আন্তরিকতার সঙ্গে চিকিৎসা দিচ্ছেন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫