
কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে এক জালেই ধরা পড়ল প্রায় ৬০০ কেজি লাল কোরাল মাছ। মাছগুলো ৪০ কেজি হিসাবে প্রতি মণ ২০ হাজার টাকা দরে ৩ লাখ টাকা বিক্রি করা হয়।
গত বুধবার বিকেলে মাছভর্তি ট্রলারটি উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া ঘাটে ভিড়লে স্থানীয় উৎসুক লোকজন ভিড় করেন।
জানা গেছে, মঙ্গলবার রাতে মাছ শিকারে যায় মোহাম্মদ আইয়ুবের মালিকানাধীন এফবি রিয়াজ ট্রলার। ওই ট্রলারে ছিলেন মোহাম্মদ সৈয়দ মাঝির নেতৃত্বে কয়েকজন মাঝিমাল্লা। সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে গিয়ে মাছ শিকারে ট্রলারটি নোঙর করে জাল ফেলেন জেলেরা। গত বুধবার সকালে বঙ্গোপসাগরের সেন্টমার্টিন চ্যানেলে এসব লাল কোরাল জালে ধরা পড়ে। এ মাছগুলো পরিমাপ করে ১৫ মণ হয়। সেগুলো ৩ লাখ টাকায় বিক্রি করা হয়। কিনে নেন ব্যবসায়ী হামিদ হোসেন ও মো. ছাব্বির আহমদ।
ট্রলারের চালক মোহাম্মদ সৈয়দ জানান, কয়েকজন জেলে জাল টেনে তুলতে গেলে তাদের ভারী ও কষ্ট হয়। পরে ট্রলারের সবাইকে নিয়ে জালটি টেনে তোলা হয়। এতে দেখা মেলে এক শর বেশি লাল কোরাল। প্রতিটির ওজন ছিল ৩ থেকে ৪ কেজি।
টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, এক জেলের জালে অনেক লাল কোরাল ধরে পড়ার খবর পেয়েছি। সচরাচর এসব মাছ বাজারে কম মেলে। সাগরের গভীর জলে লাল কোরাল বিচরণ করে থাকে। লাল কোরালের দামও একটু বেশি বলে জানান তিনি।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫