একজন অজনপ্রিয় মার্কিন প্রেসিডেন্ট দ্বিতীয় দফা নির্বাচনী প্রচারের জন্য গাড়িতে করে যাচ্ছিলেন। রাস্তার পাশে একটি শূকরের খামার ছিল। একটু তাড়া থাকায় ড্রাইভার গাড়ি চালাচ্ছিল কিছুটা বেপরোয়া গতিতে। হঠাৎ খামার থেকে একটি শূকর ছুটে এসে গাড়ির সামনে পড়ল এবং পিষ্ট হলো।
প্রেসিডেন্ট এতে কষ্ট পেলেন। ড্রাইভারকে বকাঝকা করে বললেন, ‘যাও, খামারের মালিকের কাছে গিয়ে মাফ চেয়ে এসো।’
মনমরা হয়ে ড্রাইভার গেল। ফিরল বেশ খানিকটা পর। তার হাতে অনেক উপহার আর খাবারের প্যাকেট।
প্রেসিডেন্ট অবাক। জিজ্ঞেস করলেন, এসব কী?
ড্রাইভার হাসিমুখে জবাব দিল, খামারের মালিক খুশি হয়ে এগুলো আমাকে দিল।
তুমি ওর শূকর মারলে আর তিনি তোমাকে উপহার দিলেন? প্রেসিডেন্টের রাগত জিজ্ঞাসা।
এবার ড্রাইভার বলল, ‘আমি প্রেসিডেন্টের গাড়িচালক। শূকরটা মরেছে। আমি নিজে গাড়িচাপা দিয়ে শূকরটাকে মেরেছি।’
খ. রহমান সাহেব বিকেলে বাসার বাইরে হাঁটতে বেরিয়েছেন। এটা তাঁর বহুদিনের অভ্যাস। বয়স হয়েছে। নানা রোগব্যাধি শরীরে বাসা বেঁধেছে। নিয়মিত হাঁটাহাঁটি করলে শরীরটা ভালো লাগে। তিনি যখন একাকী হাঁটছিলেন, তখন একজন অপরিচিত মানুষ সামনে এসে সালাম দিয়েই বললেন: কী সাহেব, ছেলের খোঁজখবর একটু রাখুন। তাকে ঠিকমতো লেখাপড়া করতে বলুন। সে তো পরীক্ষায় সব বিষয়ে ফেল করেছে।
রহমান: সে তো বুঝলাম। কিন্তু আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না।
আগন্তুক: আমার পরিচয় জানা কি খুব প্রয়োজন? নিজের ছেলের ভবিষ্যৎ নিয়ে ভাবুন!
রহমান: আপনি অযাচিতভাবে আমাকে জ্ঞান দিতে এসেছেন কেন? আপনি কি ওর শিক্ষক?
আগন্তুক: আমি হলাম সেই হতভাগ্য ছেলের বাবা, যে কিনা আপনার ছেলের খাতা দেখে পরীক্ষায় উত্তর লিখে সব বিষয়ে ফেল করেছে!
গ. মানুষের নাম নিয়ে নানা মজার ঘটনা আছে। যেমন একজন অশীতিপর বৃদ্ধের নাম শিশু মিয়া। বাদশা মিয়া নামের মানুষটিকে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে জীবন বাঁচাতে হয়। সব সময় মিথ্যা কথা বলেন। খোদাভীতি বলে যার কিছু নেই। নামাজ-রোজার ধার ধারেন না। নাম তার ইমান আলী। জন্মান্ধ মানুষটির নাম রাখা হয়েছে নজর আলী। মুখে কখনো হাসি নেই, গোমড়ামুখো; কিন্তু নাম তার সুহাসিনী। নিয়মিত গোসল করে না, গায়ে পরা জামাকাপড় থেকে বের হয় দুর্গন্ধ। তার নাম কিনা আতর আলী। রাস্তা দিয়ে হাঁটলে যার স্ফীতকায় শরীরের জন্য সবার দৃষ্টি কাড়ে, ওজন মাপার যন্ত্রে যার ওজন মাপা কঠিন, তার নাম হলো চিকন আলী।
এ জন্যই বুঝি কথায় আছে, নামে কীই-বা আসে যায়! গোবরেই তো পদ্ম ফোটে।
ঘ. একজন প্রবীণ রাজনীতিবিদের সাক্ষাৎকার নিতে এসে তরুণ সাংবাদিক জানতে চাইলেন, আপনার এত জনপ্রিয়তা, এত আপনার ভক্ত সারা দেশে। আপনি বিয়ে করেননি কেন? দেশের জন্য কাজ করতে গিয়েই কি এই ব্যক্তিগত ত্যাগ?
রাজনৈতিক নেতা একটু মুচকি হাসলেন। তারপর বললেন, সে এক বড় কাহিনি। এত পুরোনো কথা না বলাই ভালো।
সাংবাদিক নাছোড়বান্দা। তিনি বলেন, মানুষ আপনার সম্পর্কে, আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চায়। আপনি তো গণমানুষের নেতা।
এবার নেতা একটু নড়েচড়ে বসে বলেন, সে অনেক দিন আগের কথা। এক অনুষ্ঠানে বক্তৃতা মঞ্চে বসে লক্ষ করলাম, আমার সামনে দর্শক সারিতে বসে আছেন শাড়ি পরা এক সুদর্শন নারী। আমি অনুষ্ঠান শেষে নামতে গিয়ে ওই নারীর শাড়ির সঙ্গে কী করে যেন পা জড়িয়ে গেলে তিনি উপুড় হয়ে পড়লেন এবং মাথা নিচু করেই বিশ্রী সব শব্দ ব্যবহার করে গালাগাল শুরু করেন। হঠাৎ মুখ তুলে আমাকে তাঁর সামনে দেখে বললেন, দুঃখিত, কিছু মনে করবেন না। আমি ভেবেছিলাম, এটা বুঝি আমার স্বামীর কাজ।
দীর্ঘশ্বাস ফেলে নেতা বললেন, ওই থেকে আমাকে স্ত্রী-ভীতি পেয়ে বসে!
ঙ. খন্দকার সাহেব একদিন এক জ্যোতিষীর কাছে গিয়ে ডান হাত বাড়িয়ে দিয়ে বললেন, ‘বাবা! আমার ডান হাত চুলকায়। আগামী দিনে কি ভালো কিছু আছে?’
জ্যোতিষী হাতটা একটু নেড়েচেড়ে বললেন, তোর অর্থপ্রাপ্তি সুনিশ্চিত।
খন্দকার খুশি হয়ে বললেন, বাবা, বাঁ হাতও চুলকায়!
জ্যোতিষী দুই হাত দেখে সহাস্যে বললেন, তোর অনেক বেশি অর্থপ্রাপ্তি ঘটবে।
খন্দকার সাহেব সানন্দে বললেন, বাবা, আমার যে ডান হাঁটু চুলকায়।
জ্যোতিষী একটু ভেবে বললেন, তোর বিদেশযাত্রা হবে।
খুশিতে গদগদ খন্দকার সাহেব মহা উৎসাহে এবার যোগ করলেন, আমার বাঁ হাঁটুও চুলকায় বাবা!
কিছুটা বিরক্ত হয়ে জ্যোতিষীর জবাব, ওরে হারামজাদা, তোর তো চুলকানি হয়েছে! তাড়াতাড়ি ডাক্তার দেখা।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
২৪ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫