আশনা হাবিব ভাবনা অভিনীত প্রথম ছবি ‘ভয়ংকর সুন্দর’ মুক্তি পায় ২০১৭ সালে। এরপর চার বছরের অপেক্ষা। গত সপ্তাহে সিনেমা হলে এসেছে নূরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’। এ ছবিতে পদ্ম চরিত্রে অভিনয় করে ভালোই প্রশংসা পাচ্ছেন ভাবনা।
‘লাল মোরগের ঝুঁটি’র রেশ না কাটতেই ক্যারিয়ারের তৃতীয় ছবিতে চুক্তিবদ্ধ হলেন তিনি। নাম ‘দামপাড়া’। আনন জামানের গল্প, চিত্রনাট্য ও সংলাপে ছবিটি পরিচালনা করবেন শুদ্ধমান চৈতন। ‘দামপাড়া’ প্রযোজনা করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
তৃতীয় ছবিতে এসে ভাবনা নায়ক হিসেবে পেলেন ফেরদৌস আহমেদকে। অভিনেত্রী জানিয়েছেন, ২৩ ডিসেম্বর থেকে চট্টগ্রামে শুরু হবে ‘দামপাড়া’ ছবির শুটিং।
‘দামপাড়া’র চিত্রনাট্যকার আনন জামান জানিয়েছেন, সত্য ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে ছবিটি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনসের এসপি শামসুল হকসহ অন্যান্য কর্মকর্তার বীরত্বপূর্ণ ভূমিকার গল্প উঠে আসবে এ ছবিতে।
আনন জামান বলেন, ‘আমাদের ছবির প্রধান চরিত্র এসপি শামসুল হক। মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রামে পাকিস্তানি বাহিনীর প্রথম লক্ষ্যই ছিল তাঁকে হত্যা করা। কারণ চট্টগ্রামে পুলিশ বাহিনীতে মুক্তিযুদ্ধের পক্ষে এসপি শামসুল হক প্রথম ব্যাপকভাবে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। মুক্তিযুদ্ধের সময় তাঁকে এক আত্মীয়ের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।’
নিখোঁজ হওয়ার পর স্বামীকে অনেক খুঁজেছেন শামসুল হকের স্ত্রী মাহমুদা হক। ১৯৭১ সালের আগস্ট মাসের মাঝামাঝি চট্টগ্রাম জেলা প্রশাসন থেকে তিনি একটি চিঠি পান, যাতে লেখা ছিল ‘আপনার স্বামী এপ্রিল, ১৯৭১-এ মারা গেছেন’।
আনন জামান বলেন, ‘এরপর কোনো দিন জুতা পায়ে হাঁটেননি মাহমুদা হক। কারণ সব সময় তাঁর মনে হতো, ছাপ্পান্ন হাজার বর্গমাইলের কোথাও না কোথাও তাঁর স্বামীর লাশটি রয়েছে।’
‘দামপাড়া’ ছবিতে ফেরদৌস অভিনয় করবেন এসপি শামসুল হক চরিত্রে। আর তাঁর স্ত্রী মাহমুদা হক চরিত্রে থাকবেন ভাবনা। ইতিমধ্যে ফেরদৌস ও ভাবনা এই দুই ঐতিহাসিক চরিত্র হয়ে ওঠার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছেন।
‘দামপাড়া’ ছবিতে আরও অভিনয় করবেন ঝুনা চৌধুরী, অনন্ত হিরা, মাজনুন মিজান, মুনতাহা প্রমুখ।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫