রাঙামাটির কাপ্তাই লেকে মাছ ধরার ওপর প্রায় সাড়ে চার মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণ ফিরেছে কাপ্তাই মৎস্য অবতরণকেন্দ্রে। প্রথম দিনে বিভিন্ন প্রজাতির ৪৫ হাজার কেজি মাছ থেকে সরকারের রাজস্ব মিলেছে সোয়া ৯ লাখ টাকার বেশি। গত শনিবার ৩০ হাজার ৫৩৭ কেজি মাছ আহরণ হয়।
মাছ আহরণের প্রথম দিন গত শুক্রবার অবতরণকেন্দ্রে গিয়ে দেখা গেছে, চাপিলা, কাচকিসহ নানা জাতের মাছের ড্রাম নিয়ে ভিড় করছে জেলেদের সারি সারি নৌকা। ব্যবসায়ীরা সেসব মাছ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতে বরফ দিয়ে সংরক্ষণের ব্যবস্থা করে তুলছেন ট্রাকে। এর মধ্যে পরিশোধ করা হচ্ছে কেন্দ্রের শুল্ক। সেখানে ব্যবসায়ী এবং জেলেদের মধ্যে দীর্ঘদিন পর কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। সবাইকে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে।
স্থানীয় জেলে সুজন চাকমা ও রশিদ আহমেদ জানান, ব্যবসায়ীরা তালিকাভুক্ত জেলেদের কাছ থেকে মাছ বুঝে নিচ্ছেন। তবে অন্য বছরের চেয়ে এবার প্রথম দিনে মাছ পাওয়া গেছে কিছুটা কম। কাচকি ও চাপিলার আকারও ছোট।
তবে কেউ কেউ প্রথম দিকে মাছ কম পাওয়ায় বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন। তাঁরা বলছেন, প্রথম দিকে মাত্রাতিরিক্ত মাছ পাওয়া গেলে মৌসুম শেষে আর পাওয়া যায় না। চলতি মৌসুমের শেষ দিক পর্যন্ত মাছ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
কাপ্তাই মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন বলেন, প্রথম দিনে মাছের আকার ছোট দেখে হতাশ হলেও তাঁরা আশা করছেন, পরবর্তী সময়ে আশানুরূপ মাছ ধরা সম্ভব হবে।
কাপ্তাই মৎস্য উন্নয়ন উপকেন্দ্রের প্রধান মাসুদ আলম বলেন, ৩১ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই লেকে মাছ ধরা শুরু হয়েছে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫