তিতাসের গৌরীপুর-হোমনা সড়কে ট্রাকের (লরি) ধাক্কায় গাছ ও বিদ্যুতের খুঁটি পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে কয়েক শতাধিক ছোট-বড় যানবাহন আটকে পড়ায় ভোগান্তিতে পড়ে এলাকাবাসী।
এলাকাবাসীরা জানান, গতকাল দুপুরে শিবপুর এলাকায় হোমনা থেকে গৌরীপুরগামী একটি লরির চালক নিয়ন্ত্রণ হারালে সড়কের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় একটি বিদ্যুতের খুঁটিসহ গাছটি লরির ওপর পড়ে যায়। লরি আটকা পড়লে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে থানা-পুলিশ ঘটনা স্থলে আসে। কয়েক ঘণ্টা চেষ্টার ফলে গাছটি অপসারণ করে সড়কটি যানজট মুক্ত করে।
মৌটুপি গ্রামের জালাল খান বলেন, দুপুর বেলা একটি লরি গৌরীপুর যাওয়ার সময় গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় বিদ্যুতের খুঁটিসহ গাছটি লরির ওপর পড়ে গেলে সড়কের দু-পাশে যানজট লেগে যায়। পরে পুলিশ এসে গাছটি কেটে যানজট মুক্ত করে।
তিতাস থানার উপপরিদর্শক (এসআই) ইমরুল হোসেন বলেন, ‘সড়কে গাছ পড়ে যানজট লেগে আছে, এমন খবর পেয়ে ঘটনা স্থলে যাই। গিয়ে দেখি, একটি লরি গাছের সঙ্গে ধাক্কা লাগায় গাছটি লরির ওপর পড়ে গেলে সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে লোক এনে গাছটি কেটে সড়কের ওপর থেকে অপসারণ করে যানজট মুক্ত করেছি।’
সড়ক ও জনপথ বিভাগের (গৌরীপুর আঞ্চলিক কার্যালয়) উপসহকারী প্রকৌশলী মো. আবু সালেহ বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ এবং আমাদের লোকবলের মাধ্যমে ভেঙে পড়া গাছটিকে অপসারণ করা হয়েছে। আর পুরোনো ও মরা গাছের বিষয়টি ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫