যশোর সদরের আলোচিত ও বিতর্কিত ‘মিলিটারি’ কবিরাজ খন্দকার কবির হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরে তাঁকে এক লাখ টাকা জরিমানা ও তিন মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। খন্দকার কবির হোসেন মিলিটারি কবিরাজ হিসেবে পরিচিত ছিলেন।
গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলার চুড়ামনকাটি ছাতিয়ানতলা শানতলা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট সৌম্য চৌধুরী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কবির হোসেনকে জরিমানা ও কারাদণ্ড দেন। এ সময়ে তাঁর আস্তানা থেকে বিপুল পরিমাণ শুকনা গাছ, লতা ও গাছের শিকড় জব্দ করা হয়। অভিযানের সময় যশোরের সিভিল সার্জন বিপ্লব কান্তি উপস্থিত ছিলেন।
গ্রেপ্তার কবির হোসেনের আসল বাড়ি বরিশালে।
র্যাব-৬ যশোরের কোম্পানি লেফটেন্যান্ট কমান্ডার এম নাজিউর রহমান বলেন, ‘কবিরাজ খন্দকার দীর্ঘদিন ধরে চিকিৎসার নামে প্রতারণা করে আসছিলেন।
এম নাজিউর রহমান বলেন, ‘এটি যশোরের কবিরাজদের জন্য সতর্ক বার্তা। যারা নিজেকে কবিরাজ পরিচয় দিয়ে প্রতারণা করে আসছেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১৭ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫