আলিয়া ভাট ও রণবীর কাপুরকে ছাড়িয়ে ছবিশিকারিদের কাছে বড় তারকা হয়ে উঠেছে তাঁদের মেয়ে রাহা। আলিয়া এখন যেখানেই যান, সঙ্গে থাকে রাহা। কখনো কখনো রণবীরের সঙ্গেও মেয়েকে দেখা যায়। সেসব ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, ভক্তরা চুলচেরা বিশ্লেষণ করতে থাকেন, মা-বাবার সঙ্গে মেয়ের কতটা মিল!
মা হওয়ার পর আলিয়া কিছুটা বিরতি নিলেও দ্রুতই ফিরে এসেছেন কাজে। সন্তান ও কাজ—দুটোকেই সমান গুরুত্ব দিচ্ছেন অভিনেত্রী। এর বাইরে নিজের জন্য তেমন সময় বের করতে পারেন না। অবশ্য এ নিয়ে কোনো আফসোস নেই আলিয়ার। বরং চোখের সামনে সন্তানের একটু একটু করে বড় হওয়াটা উপভোগ করছেন অভিনেত্রী। আর দশজন মায়ের মতো সন্তানের ব্যাপারে আলিয়াও অতিরিক্ত সচেতন। সব সময় চোখে চোখে রাখতে চান। মেয়ের প্রতিটি মুহূর্তের সাক্ষী থাকতে চান। কিন্তু কাজের চাপে সব সময় তা পেরে ওঠেন না।
অক্টোবরে মুক্তি পাবে আলিয়ার নতুন সিনেমা ‘জিগরা’। সিনেমার প্রচারপর্ব শুরু হয়ে গেছে ইতিমধ্যে। সন্তানকে সামলে সেসবে অংশ নিচ্ছেন আলিয়া। কীভাবে ব্যালেন্স করছেন ব্যক্তিগত ও পেশাগত জীবন? সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া জানান, গত দুই মাসে তিনি নিজের থেরাপি সেশনেও যোগ দিতে পারেননি। মানসিক স্বাস্থ্য ভালো রাখতে দীর্ঘদিন ধরে থেরাপিস্টের সাহায্য নিচ্ছেন আলিয়া। তবে রাহার বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে নিজের জন্য সময় বের করা কঠিন হয়ে পড়েছে। আলিয়া বলেন, ‘মা হিসেবে সব সময়ে নার্ভ সজাগ থাকে, কারণ মেয়ের জন্য নিজের সেরাটা দিতে চাই। তবে এটাও ঠিক, রাহার জীবনটা ওরই, সেটা ও ওর মতো করেই বাঁচবে। আমি শুধু ওকে রাস্তা দেখিয়ে দেব।’
মা হওয়ার পর ক্যারিয়ারে আগের চেয়ে ব্যস্ততা বেড়েছে আলিয়ার। রোমান্টিক ঘরানা ছেড়ে তিনি হাজির হতে চলেছেন অ্যাকশনধর্মী সিনেমায়। জিগরা ছাড়াও ‘আলফা’ ও ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় অ্যাকশন করতে দেখা যাবে তাঁকে। পরপর কয়েকটি অ্যাকশন সিনেমা করার পর এবার রোমান্টিক ঘরানায় ফিরতে চাইছেন আলিয়া। পিঙ্কভিলা জানিয়েছে, নতুন একটি রোমান্টিক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আগামী বছরের শেষের দিকে হবে এ সিনেমার শুটিং।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫