৫০ বছর বয়সে এসে নতুন ক্যারিয়ার শুরু করছেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়। পা রাখছেন রাজনীতির মাঠে। এরই মধ্যে গঠন করেছেন রাজনৈতিক দল—তামিলাগা ভেত্রি কোঝাগম। ২০২৬ সালের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের জন্য লড়বে এই দল। তবে বিজয় অভিনয়ের পাশাপাশি রাজনীতি করবেন, এমন নয়। বরং পুরোটা সময় রাজনীতিতে দেওয়ার জন্য বিদায় জানাচ্ছেন অভিনয়কে। আর মাত্র একটি সিনেমা, এরপরই আপাতত সমাপ্ত হবে বিজয়ের অভিনেতা অধ্যায়।
বিজয়ের সেই শেষ সিনেমার শুটিং শুরু হলো। প্রাথমিকভাবে নাম রাখা হয়েছে ‘থালাপতি ৬৯’। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘বিস্ট’-এর পর আবারও বিজয়ের সঙ্গী হয়েছেন পূজা হেগড়ে। এতে আরও অভিনয় করবেন ববি দেওল, গৌতম বাসুদেব মেনন, প্রিয়ামণি, প্রকাশ রাজ প্রমুখ। পরিচালনায় এইচ বিনোদ। গত শুক্রবার মহরত অনুষ্ঠানে অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করা হয়। পরদিন গানের দৃশ্য দিয়ে কেরালার পাইয়ানুরে শুরু হয় শুটিং। সেখানে বড় আকারের সেট তৈরি করা হয়েছে। এ শিডিউলে বিজয় সেখানে দুই সপ্তাহ শুটিং করবেন। এরপর ইউনিট যাবে অন্য লোকেশনে।
ইন্ডিয়া হেরাল্ড জানিয়েছে, শেষ সিনেমার জন্য একটু বেশিই সিরিয়াস থালাপতি বিজয়। ভারতীয় সিনেমায় এখন হাজার কোটির জোয়ার চলছে। তবে এ পর্যন্ত বিজয়ের কোনো সিনেমা এ মাইলফলকে পৌঁছাতে পারেনি। তাঁর সর্বোচ্চ ব্যবসাসফল সিনেমা ‘লিও’ আয় করেছিল ৬২০ কোটি রুপি। তাই শেষ সিনেমায় যেন নতুন রেকর্ড গড়তে পারেন, সে লক্ষ্যেই কাজ করছেন অভিনেতা। থালাপতি ৬৯-এ বিজয়কে একজন রাজনৈতিক নেতার ভূমিকায় দেখা যাবে বলে জানা গেছে। তামিলের পাশাপাশি তেলুগু, হিন্দি ও কন্নড় ভাষায় সিনেমাটি মুক্তি পাবে ২০২৫ সালের অক্টোবরে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫