
বিদেশি জাতের ব্ল্যাক রাইস বা কালো ধান চাষে দিন দিন আগ্রহ বাড়ছে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কৃষকদের। এ ধান চাষাবাদ পদ্ধতি সাধারণ ধানের মতোই। ফলন তুলনামূলক কম হলেও দামের ক্ষেত্রে এ ধান চাষে দ্বিগুণের চেয়ে খরচ বাদে অধিক লাভ হয়। ইতিমধ্যে চাষিরা এনজিও মাধ্যমে এ ধান বিক্রি করে ভালো আয়ও করেছেন।
এ জাতের ধান বিঘাপ্রতি ১০ থেকে ১১ মণ ফলন হয়। খেতে সুস্বাদু, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং অধিক চাহিদা থাকায় জাকস ফাউন্ডেশন স্থানীয় কৃষকের মাঝে কালো ধান চাষের প্রসার ঘটাতে সার্বিকভাবে কাজ করছেন।
উপজেলার ধুরইল গ্রামের কৃষক আলম গত মৌসুমে ১ বিঘা জমিতে কালো ধান চাষ করে সাড়ে ১০ মণ ধান পেয়েছেন বলে জানান। জাকস ফাউন্ডেশন এনজিওটি তাঁর কাছ থেকে প্রতি মণ কালো ধান ৮ হাজার টাকা দরে কিনে নিয়েছে বলেও জানান তিনি।
উপজেলার পশ্চিম কড়িয়া এলাকার কৃষক মামুন বলেন, ‘সাধারণ ধানের মতোই কালো ধান চাষ করতে হয়। ইরি ধানের চেয়ে সার, কীটনাশক ও পানি খরচ কম হয়। আমিও ১ বিঘা জমিতে কালো ধান চাষ করে ১১ মণ ধান পেয়েছিলাম এবং জাকস এনজিওর কাছে বিক্রি করে প্রায় ৮৫ হাজার টাকা পেয়েছি। সাধারণ ধান চাষের চেয়ে কালো ধান চাষে অধিক লাভ হয়।’
উপজেলা মোহাম্মদপুর গ্রামের এনামুল, মিঠু ও নিঝুম নামের কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, জাকস ফাউন্ডেশন তাঁদের কালো ধানের বীজ দেয়, আবার উৎপাদিত ধানও কিনে নেন।
জাকস ফাউন্ডেশনের মাঠ কর্মকর্তা মো. শাহাদত হোসেন বলেন, ব্ল্যাক রাইস ধানের চাল অধিক গুণাগুণ সমৃদ্ধি। মেশিনে এ ধান থেকে চাল মাড়ায় করলে গুণাগুণ নষ্ট হয়ে যায়। এ কারণ ঢেঁকিতে ছাঁটতে হয়। ঢেঁকি ছাঁটা এ চাল তাঁরা দেশের বিভিন্ন জায়গায় ১৬ হাজার টাকা মণ দরে সরবরাহ করে আসছেন।
উপজেলার ধুরইল গ্রামে করিমের বাড়িতে দেখা যায়, শাশুড়ির সঙ্গে গৃহবধূরা ঢেঁকিতে কালো ধান ভানছেন। তাঁদের সঙ্গে কথা বলে জানা গেছে, সংসারের কাজের ফাঁকে বেশ কিছুদিন থেকে এ কাজ করে বাড়তি আয় করছেন তাঁরা।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. লুৎফর রহমান বলেন, এ চালের ভাত নিয়মিত খেলে ডায়াবেটিস, ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগ প্রতিরোধের পাশাপাশি শরীরে রক্ত বৃদ্ধি পায়। এ ছাড়া এ চাল হার্টকে সুস্থ রাখে। এ জন্য চালের গুণাগুণ অক্ষুণ্ন রাখতে ধান থেকে চাল আলাদা করতে মেশিনের পরিবর্তে ঢেঁকি ব্যবহার করাই ভালো।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫