ক্লাব ফুটবলে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লেভানডফস্কি। বলা যায়, তাঁর একক চেষ্টার ফলেই বাছাইপর্ব উতরেছে পোল্যান্ড। কিন্তু বিশ্বকাপে পোলিশদের রেকর্ড খুব একটা আহামরি কিছু নয়। নিজের সেরা সময়েই কিংবা ক্যারিয়ারে নিজের শেষ বিশ্বকাপ বলেই এবার সেটা স্মরণীয় করতে উন্মুখ সময়ের সেরা এই স্ট্রাইকার।ক্লাবের হয়ে গোলবন্যার ধারবাহিকতা চান বিশ্বকাপের ম্যাচেও।
বিশ্বকাপের মূল মঞ্চে এর আগে খেললেও গোল পাননি লেভানডফস্কি। গতকাল তাঁর সংবাদ সম্মেলনেও এই কথা ঘুরেফিরে এল। সেখানে পোলিশ তারকা বলেছেন, ‘মনে হয়, এটাই আমার শেষ বিশ্বকাপ। বিশ্বকাপের মূল পর্বে গোল করা আমার জন্য স্বপ্নের মতো বিষয়—সেটা পূরণ করতে সর্বোচ্চ চেষ্টা করব।’
উত্তর আমেরিকার দল হলেও লাতিনদের মতো লড়াকু দল মেক্সিকো। বিশ্বকাপে তাদের রেকর্ডও বেশ ভালো। ২৮ বছর ধরে কোনো বিশ্বকাপেই প্রথম রাউন্ড থেকে বাদ পড়েনি তারা। অভিজ্ঞতা আর তারুণ্যের দারুণ সমন্বয়ে করা দলটি মাঠে নামলে কোনো সুযোগই যে হাতছাড়া করবে না, বলার অপেক্ষা রাখে না। হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রস্তুতি আছে দুই দলেরই।
ডি গ্রুপের প্রথম ম্যাচে আজ নামছে ২০২০ ইউরোতে চমক দেখানো দল ডেনমার্ক। এবারের বিশ্বকাপেও তাদের বিবেচনা করা হচ্ছে ‘সারপ্রাইজ প্যাকেজ’ হিসেবে। ইউরোতে মাঠেই হৃদ্যন্ত্রের সমস্যায় পড়া মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসন এরই মধ্যে দলে ফিরেছেন।
আর্জেন্টিনা ফুটবল সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন
দলের মাঝমাঠ ও আক্রমণভাগের যোগসূত্রও তিনিই। কোচ কাসপার হিউলমান্দ এরিকসেনকে ঘিরেই একাদশ সাজাবেন। ইউরোতে চমক দেখানো দলটির প্রতিপক্ষ আফ্রিকান দল তিউনিসিয়া কিছুটা অপরিচিতই। তবে বিশ্বকাপে মোটেও অপরিচিত নয় তারা। ফিফা র্যাঙ্কিংয়েও একেবারেই পিছিয়ে নেই। প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করতে চায় তারা। সে লক্ষ্যে নিজেদের সর্বোচ্চটা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিউনিসিয়ার কোচ জলিল কাদরি।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫