
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও লালমনিরহাট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপের খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে লালমনিরহাট শেখ কামাল স্টেডিয়ামে এই খেলা হয়।
রংপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও লালমনিরহাট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের মধ্যে অনুষ্ঠিতব্য খেলাটি ১-১ গোলে ড্র হয়। এর আগে গত ১১ ডিসেম্বর রংপুর ভেন্যুতে দুই দলের মধ্যকার খেলায় রংপুর ৫-০ গোলে লালমনিরহাটকে হারায়।
হোম এবং অ্যাওয়ে দুটি খেলার ফলাফলের ভিত্তিতে রংপুর দল পুনঃ পয়েন্ট পেয়ে পরের রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে। খেলায় অন্যদের মধ্যে লালমনিরহাট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ইউনুস হোসেন, সাধারণ সম্পাদক আমিনুর হায়াত বকুল, জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, সাংবাদিক আনিছুর রহমান লাডলা, ডিএফএর সদস্য এরশাদ পলাশ, আনোয়ার হোসেন, আবুল কালাম বকুল, রংপুর ফুটবল দলের কোচ মিসকিন উপস্থিত ছিলেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫