
কানাইঘাট উপজেলার গাছবাড়ী বাজারে একটি কমিউনিটি সেন্টার থেকে দুজনের লাশ উদ্ধার করেছে থানা–পুলিশ। এ সময় মুমূর্ষু অবস্থায় আরও একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সকালে আনন্দ কমিউনিটি সেন্টার থেকে ওই দুজনের লাশ উদ্ধার করা হয়। তাঁরা পেশায় বাবুর্চি ছিলেন বলে জানা গেছে।
মৃতরা হলেন, কানাইঘাট উপজেলার গাছবাড়ী নয়াগ্রমের মৃত রহমত উল্লার ছেলে সোহেল আহমদ (৩০) এবং ওসমানীনগর উপজেলার তাহেরপুর গ্রামের আকর আলীর মেয়ে সালমা বেগম (২৮)।
অন্যদিকে মুমূর্ষু অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো ব্যক্তির নাম বিলাল উদ্দিন নাজিম (৩৫)। তিনি গাছবাড়ী এলাকার ব্রাহ্মণগ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা গেছে, কানাইঘাট উপজেলার গাছবাড়ী বাজারে আনন্দ কমিউনিটি সেন্টারে গতকাল বুধবার দুপুরে একটি বিয়ের আয়োজন ছিল।
সোহেল, নাজিম এবং সালমা বেগম ওই কমিউনিটি সেন্টারে রান্নার কাজ করতেন। তাঁরা মঙ্গলবার রাতে কামিউনিটি সেন্টারেই একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। গতকাল বুধবার সকালে বরের ভাই জসিম তিনজনের খোঁজে কমিউনিটি সেন্টারে যান। এ সময় আশপাশে তাঁদের খোঁজ না পেয়ে ওই কক্ষের পাশে গিয়ে অনেক ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়াশব্দ না পেয়ে তিনিসহ কমিউনিটি সেন্টারের লোকজন দরজা ভেঙে ভেতরে ঢুকে তিনজনকে পড়ে থাকতে দেখেন।
পরে খবর পেয়ে কানাইঘাট থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে কানাইঘাট উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জাহিদুল হক বলেন, কানাইঘাটের গাছবাড়ী আনন্দ কমিউনিটি সেন্টার থেকে দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) আব্দুল করিম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে কীভাবে দুজনের মৃত্যু হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫