অনন্ত জলিলের ‘দিন: দ্য ডে’ সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। তাঁরই নতুন আরেকটি সিনেমায় অভিনয় করছেন জয়া আহসান। বাংলাদেশে এখন চলছে সিনেমাটির শুটিং। এ কারণে বর্তমানে এই পরিচালক অবস্থান করছেন ঢাকাতেই।
জানা গেছে, নির্মাতা জমজমসহ আরও চারজন ইরানি কুশলী গত মার্চ থেকে বাংলাদেশেই আছেন। শুটিংয়ের আগে লোকেশন খুঁজতে চষে বেড়িয়েছেন ঢাকার বিভিন্ন স্থান। অতাশ জমজমের চিত্রনাট্য ও পরিচালনায় সিনেমাটির নাম রাখা হয়েছে ‘ফেরেশতে’। এ সিনেমায় অভিনয় করছেন নন্দিত অভিনেত্রী জয়া আহসান। সঙ্গে আছেন আরেক অভিনেত্রী রিকিতা নন্দিনী শিমু। সিনেমায় জয়া আহসান মূল চরিত্রে অভিনয় করছেন বলে জানা গেছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সূত্রে জানা যায়, অনুমতি নেওয়ার সময় সিনেমাটির নাম ছিল ‘সিএনজি’। গত ১৩ মার্চ তাঁরা মন্ত্রণালয় থেকে এ দেশে শুটিংয়ের অনুমতি পান।
নির্মাতা মুর্তজা অতাশ জমজম ও তাঁর টিম এর মধ্যেই রাজধানীর নিউমার্কেট, যমুনা ফিউচার পার্কের কিছু স্থানসহ বসুন্ধরার সোলমাইদ এলাকায় গিয়েছেন। চলতি সপ্তাহে শুটিং চলছে সোলমাইদের কুয়েতি মসজিদের পাশে অবস্থিত ড্রিমল্যান্ড ঢাকা রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টস এলাকায়। সেখানেই পাওয়া গেল জয়া ও শিমুকে। দুজনই রিকশায় চড়ে ঘুরছেন। জয়ার কোলে তিন বছরের একটি বাচ্চা মেয়েও রয়েছে। জানা যায়, বাংলাদেশে প্রায় ২০ দিন শুটিং করবে ‘ফেরেশতে’ সিনেমার টিম।
দীর্ঘ ক্যারিয়ারে মুর্তজা অতাশ জমজম নির্মাণ করেছেন বেশ কিছু চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য সিনেমা ও তথ্যচিত্র। ২০১৭ সালে রোহিঙ্গাদের নিয়ে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করতে বাংলাদেশে আসেন তিনি। ‘শারমে বুদা’ (বাংলা নাম বিমর্ষ বুদ্ধ) প্রামাণ্যচিত্রটি দেশে-বিদেশে বহুল প্রশংসিত হয়।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫