
সিদ্ধিরগঞ্জের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘মোবাইল, ইন্টারনেটের অপব্যবহার ও মাদকের ভয়াবহতা’ শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠান হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বিউবো মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়াম কক্ষে লিংক-৩ টেকনোলজিস লিমিটেডের সৌজন্যে এ অনুষ্ঠান হয়।
বিউবো মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রাশেদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২১০ মেগাওয়াট সিদ্ধিরগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী ও বিউবো মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মো. আহসান হাবিব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ২১০ মেগাওয়াট সিদ্ধিরগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (সংরক্ষণ) ও বিউবো মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সহসভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ নেশা। এর মাধ্যমে তরুণ ও যুবকেরা ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। মাদককে নির্মূল করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। শুধু সরকার বা প্রশাসনের একার পক্ষে এই লড়াই করা সম্ভব নয়।
সন্তানেরা যাতে মাদকের দিকে ধাবিত না হয় সেদিকে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। মাদক ছাড়াও বর্তমানে শিক্ষার্থীরা ইন্টারনেট জগতে আসক্ত হয়ে পড়ছে। এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়ানক। ইন্টারনেটের অপব্যবহার রোধেও সবাইকে কাজ করতে হবে।
বিউবো মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহাদাৎ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫