
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, দেশ স্বাধীন করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
আর এই দেশকে আলোকিত করে অর্থনৈতিক মুক্তি দিচ্ছেন শেখ হাসিনা। তিনি না থাকলে পদ্মা সেতু হতো না। সবাই না করে দিলেও তিনি বলেছিলেন জনগণের টাকায় পদ্মা সেতু হবে। আবার মেট্রোরেলও করে ফেলেছেন। চট্টগ্রামে কর্ণফুলী নদীর নিচ দিয়ে কর্ণফুলী টানেল হচ্ছে।
গতকাল মঙ্গলবার নাসিকের ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় কাউন্সিলর রুহুল আমিনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
আইভী বলেন, বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন করেছেন। তাঁর কন্যা সারা দেশে ৬৪০টি মডেল মসজিদ নির্মাণ করছেন কোটি কোটি টাকা ব্যয়ে। মসজিদ মন্দির মাদ্রাসায় প্রতিনিয়ত আর্থিক অনুদান দিয়েছেন এবং দিচ্ছেন। আগে মাতৃত্বকালীন ছুটি ছিল কম সেটাকে বাড়িয়ে ৬ মাস করেছেন। পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থাও করেছেন।
মেয়র বলেন, আগে ৯শ টাকা ভাতা পেতেন জাতির বীর সন্তানেরা। এখন ৩০ হাজার টাকা হয়েছে। তাঁদের নামে আমরা সড়কগুলোর নামকরণ করছি। আইভী বলেন, যেই প্রধানমন্ত্রী আমাদের এত কিছু দিচ্ছেন তাঁর জন্য আমাদের দোয়া করতে হবে। জনগণের ট্যাক্সের টাকায় আমি উন্নয়ন করি।
কারণ আমার তো কিছু নাই। ‘৭৫ এ নিজেদের সব বিক্রি করে দলকে চালিয়েছে পরিবার। উন্নয়নের ক্ষেত্রে কে বিএনপি কে আওয়ামী লীগ কে ভাইয়ের লোক বোনের লোক দেখার সময় নেই। আমি উন্নয়নকে আগে প্রাধান্য দিই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫