
স্কুলশিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালে মানসিক ও শারীরিকভাবে নানা পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়। বয়ঃসন্ধির এই সময়ে তাদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের। এ সময়ে সঠিক নির্দেশনা ও পরামর্শের অভাবে শিশুরা নানা অপরাধের পাশাপাশি মানসিকভাবে হীনম্মন্যতায় ভোগে। শিক্ষার্থীদের এই গুরুত্বপূর্ণ সময়ে সঠিক পরামর্শ ও সহযোগিতার জন্য লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন।
উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে দফায় দফায় মুক্ত আলোচনা করছেন ওসি মোহাম্মদ আরিফুল আমিন। শিক্ষার্থীদের নানা সমস্যার কথা শুনছেন তিনি। পাশাপাশি সেই সব সমস্যা থেকে উত্তরণের পথ দেখিয়ে দিচ্ছেন। ওসির এমন ব্যতিক্রমী উদ্যোগ বেশ প্রশংসা কুড়িয়েছে লংগদু উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে।
গত রোববার সকালে উপজেলার রাবেতা মডেল উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে দুটি সেশনে অংশ নেন ওসি আরিফুল আমিন। এ সময় শিক্ষার্থীদের তিনি বলেন, ‘তোমাদের বিবেকের কাছে যে কাজটা খারাপ বা অন্যায় মনে হবে, সেটাই অপরাধ। তোমরা এমন কোনো কাজের সঙ্গে যুক্ত হবে না, যা তোমাদের অপরাধী করে।’
রাবেতা মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল করিম বলেন, ওসির এমন উদ্যোগ প্রশংসনীয়। এমন পরামর্শমূলক উদ্যোগের ফলে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরি হয়েছে। শিক্ষার্থীদের মানসিক বিকাশে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫