
আষাঢ়-শ্রাবণ শেষ। মধ্য-ভাদ্রেও কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মিলছে না বরিশালে। বছরের এই সময়ে বরিশালে গত তিন বছরের মধ্যে চলতি বছর বৃষ্টি কমেছে প্রায় অর্ধেক। বৃষ্টি ও মেঘলা আবহাওয়া না পাওয়ায় এবং সাগর মোহনায় মিঠাপানির প্রবাহ কমে যাওয়ায় বাধাগ্রস্ত হচ্ছে ইলিশের বিচরণ। ফলে এবার ভরা মৌসুমেও বরিশালে রুপালি ইলিশ কম ধরা পড়ছে। এমনটা চলতে থাকলে ইলিশের প্রজনন এবং উৎপাদনও বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক মো. আনিছুর রহমান তালুকদার আজকের পত্রিকাকে বলেন, এ অঞ্চলের সাগর মোহনা বিশেষ করে মেঘনা, তেঁতুলিয়া, আন্ধারমানিক, বিষখালীতে নাব্যতা-সংকট দেখা দিয়েছে। পর্যবেক্ষণে দেখা গেছে, এতে ইলিশের বিচরণ বাধাগ্রস্ত হচ্ছে। বৃষ্টি হলে ইলিশ বাড়ত। ইলিশের চলাচলে মেঘলা আকাশ, স্রোত, আকাশের গর্জন দরকার। এটা কম হলে মাছের প্রজননেও প্রভাব পড়ে।
বরিশাল আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ২০২০ সালের জুলাইতে বরিশালে মোট বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৩১২ মিলিমিটার। পরের বছর ২০২১ সালের জুলাইতে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৩৭৯ মিলিমিটার। কিন্তু চলতি বছরের জুলাইতে বৃষ্টি হয়েছে মাত্র ১৯৪ মিলিমিটার। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর জুলাইতে বৃষ্টি হয়েছে প্রায় অর্ধেক। একইভাবে এ বছর আগস্ট মাসের প্রথম ১২ দিনে বরিশালে বৃষ্টিপাত হয়েছে ১৭৩ মিলিমিটার। ২০২১ সালে এটা ছিল ১৭৮ মিলিমিটার।
বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আ. কুদ্দুস আজকের পত্রিকাকে বলেন, গত বছরের তুলনায় এবার কম বৃষ্টি হয়েছে। গত কয়েক বছরের অপেক্ষায় বৃষ্টিপাতের এ পার্থক্য বেশি। এ মাসে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
কালাবদর নদীতে মাছ ধরেন বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহনের টুমচরের জেলে রিয়াজ হোসেন ও আ. সালাম। তাঁরা জানান, এই ভরা মৌসুমেও নদীতে ইলিশ নেই। বৃষ্টি না থাকায় গরমে নদীতে বেশিক্ষণ থাকাও যায় না।
শায়েস্তাবাদের কীর্তনখোলা নদীর জেলে আ. জলিল জানান, পানিতে স্রোত না থাকায় মাছের দেখা মিলছে না।
জানতে চাইলে বরিশাল মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস আজকের পত্রিকাকে বলেন, বৃষ্টিপাত কমে যাওয়ায় অবশ্যই এ অঞ্চলের মৎস্য সেক্টরে নেতিবাচক প্রভাব পড়বে। বৃষ্টি না থাকায় এবং তাপমাত্রা বেশি হওয়ায় পানির ওপরের স্তরের মাছ বিশেষ করে ইলিশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে এই ধরনের মাছের প্রজনন ও উৎপাদন বাধাগ্রস্ত হতে পারে।
বিমল চন্দ্র আরও বলেন, প্রজননের জন্য ইলিশ সাগর থেকে নদীতে মাইগ্রেশন করে আসার কথা, কিন্তু আসছে না। আগুনমুখা, তেঁতুলিয়া ও মেঘনার সাগর মোহনায় চর পড়ায় ইলিশের বিচরণ বাধাগ্রস্ত হচ্ছে। গরমের কারণে ইলিশ সাগরের নিচের স্তরে চলে গেছে; যে কারণে সাগরের গভীরে প্রচুর ইলিশ থাকলেও জালে ধরা পড়ছে না।
জানতে চাইলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান হাফিজ আশরাফুল হক আজকের পত্রিকাকে বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৃষ্টি কমেছে। দৃশ্যত ঋতু এখন দুটি—গ্রীষ্ম ও শীত। এই বৃষ্টি সরে গিয়ে পরে আবার যখন হবে, তখন বন্যা দেখা দেবে। এতে মৎস্য খাতে মারাত্মক প্রভাব পড়বে। পানির পরিমাণ চ্যানেলে কমে যাওয়ায় ইলিশসহ বিভিন্ন মাছ নদীতে কম আসবে।
আশরাফুল হক আরও বলেন, ইলিশ সমুদ্র থেকে নদীতে প্রবেশ করতে গেলে যত ছুটতে পারবে তত বৃদ্ধি পাবে এবং স্বাদ বাড়বে। কিন্তু নাব্যতা-সংকট ও বৃষ্টি না থাকায় পানির অভাবে ইলিশ নদীতে ঢুকছে না। এর ফলে ইলিশের উৎপাদন কমে যাবে। ভরা এ মৌসুমেও নদীতে ইলিশের হাহাকার এটাই প্রমাণ করে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫