শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা। অন্যান্যবার এ সময়টায় মণ্ডপে ঘুরে ঘুরে আনন্দে কাটলেও এবার ক্যামেরার সামনেই ব্যস্ত থাকবেন অভিনেত্রী পূজা চেরি। গত মে মাসে মাকে হারিয়েছেন অভিনেত্রী। দুর্গাপূজা এসেছে, অথচ মা পাশে নেই, তাই মন খারাপ তাঁর। দুর্গাপূজা নিয়ে তাই কোনো প্রস্তুতি নেননি পূজা চেরি।
গতকাল থেকে সৈয়দপুরে শুরু হয়েছে পূজার প্রথম ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’র শুটিং। পরিচালনা করছেন রায়হান রাফী। এই পরিচালকের ‘পোড়ামন ২’ দিয়ে বড় পর্দায় নায়িকা হিসেবে অভিষেক হয়েছিল পূজার। সর্বশেষ ২০১৮ সালে কাজ করেন ‘দহন’ সিনেমায়। ব্ল্যাক মানি সিরিজ দিয়ে ছয় বছর পর রাফীর পরিচালনায় ফিরছেন পূজা। দুর্গাপূজার পুরোটা সময় শুটিং নিয়েই ব্যস্ত থাকবেন অভিনেত্রী। তবে এ নিয়ে আক্ষেপ নেই তাঁর। জানিয়েছেন, মা নেই বলে এবার দুর্গাপূজা নিয়ে কোনো পরিকল্পনা ছিল না।
পূজা চেরি বলেন, ‘এবার দুর্গাপূজার প্রস্তুতি নেওয়ার কোনো ইচ্ছা আগে থেকেই ছিল না। পূজা উপলক্ষে একটি সুতাও কেনা হয়নি নিজের জন্য। এই প্রথম মাকে ছাড়া পূজা করব। প্রায় ছয় মাস হয়ে যাচ্ছে মা আমার সঙ্গে নেই। এবার যদি কোনো কাজ না থাকত, তবুও কেনাকাটা করা, হইহুল্লোড় করা, ঘুরতে যাওয়া হতো না। গত বছরও মা আমার হাত ধরে বিভিন্ন পূজামণ্ডপে ঘুরেছে। সেই স্মৃতিটা বারবার মনে পড়ছে। এ কারণেই বোধ হয় সৃষ্টিকর্তা এই সময়ে আমাকে কাজে ব্যস্ত থাকার সুযোগ তৈরি করে দিয়েছেন।’
ব্ল্যাক মানি সিরিজটি নিয়ে আশাবাদী পূজা। দর্শক তাঁকে নতুনভাবেই দেখবেন বলে বিশ্বাস তাঁর। পূজা বলেন, ‘ব্ল্যাক মানি সিরিজে নতুন এক পূজাকে দেখা যাবে। যাকে আমি নিজেই কখনো দেখিনি। চরিত্রের ব্রিফ শোনার পর অবাক হয়ে গিয়েছিলাম। আমার মনে হয়, সিরিজটি দেখার পর দর্শকও অবাক হবেন।’
এদিকে ব্ল্যাক মানি সিরিজ দিয়ে ওয়েব দুনিয়ায় অভিষেক হচ্ছে একসময়ের বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক রুবেলের। এতে আরও অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার, মুকিত জাকারিয়া প্রমুখ। ছয় পর্বের সিরিজটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১৭ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫