
কমান্ডো প্রশিক্ষণ সম্পন্ন করায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ১৫ সদস্যকে পুরস্কৃত করেছেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। গতকাল সোমবার দামপাড়াস্থ পুলিশ লাইনের তাঁদের পুরস্কৃত করা হয়।
সিএমপি জানায়, সিএমপি ও আরএমপির ৪৩জন প্রশিক্ষণার্থী খাগড়াছড়িতে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার ৫৬ দিনের পুলিশ কমান্ডো কোর্সে অংশ নিয়েছিলেন। এর মধ্যে ২৯ জন সফলভাবে কমান্ডো কোর্স সম্পন্ন করেন। যাঁদের মধ্যে ১৫ জন ছিলেন সিএমপি সদস্য।
এই কোর্সের চূড়ান্ত মূল্যায়নে বেষ্ট কমান্ডো হয়েছেন সিএমপির চকবাজার থানার উপপরিদর্শক মারুফ বিন আবদুল্লাহ এবং দ্বিতীয় বেষ্ট কমান্ডো হয়েছেন এসি (পিওএম) মোহাম্মদ বেলায়েত হোসেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফর প্রমুখ।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫