১৯৫৪ সালের ১৪ অক্টোবর ছিল বৃহস্পতিবার। সেদিন সন্ধ্যায় কলকাতার দেশপ্রিয় পার্কের কাছে রাস্তা পার হতে গিয়ে ট্রামের নিচে পড়ে আহত হন জীবনানন্দ দাশ। গুরুতর আহত অবস্থায় তাঁকে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ভর্তি করা হয়।
জীবনানন্দের ছোট বোন সুচরিতা দাশের কাছ থেকে সমর চক্রবর্তী একটা কাকতালীয় ঘটনা শুনেছিলেন কবির মৃত্যুর পর। সমর চক্রবর্তী যখন হাসপাতালে কবির পাশে থাকতেন, তখন মাঝে মাঝে বিড় বিড় করে কথা বলতেন জীবনানন্দ। একবার বলছিলেন, ‘আচ্ছা, আমাকে তেতলায় নিয়ে যেতে পারো? আমি আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে কবিতা বলব, আমার যে রেডিও প্রোগ্রাম আছে।’
সত্যিই জীবনানন্দের একটা রেডিও প্রোগ্রাম ছিল ১৩ অক্টোবর। তিনি তাতে অংশও নিয়েছিলেন, পড়েছিলেন ‘মহাজিজ্ঞাসা’ নামের কবিতাটি। সেটাই হয়তো মনে ভেসে উঠছিল কবির।
এবার বলি কাকতালীয় ব্যাপারটা। ১১ ও ১২ অক্টোবর পর পর দুদিন ছোট ভাই অশোকানন্দ দাশের বাড়িতে হন্তদন্ত হয়ে ছুটে গিয়েছিলেন কবি। সন্ধ্যায় বাড়িতে কাজের লোক ছাড়া কেউ ছিল না। তিনি সুচরিতা দাশ, অশোকানন্দ, তাঁর স্ত্রী নলিনী দাশকে খুঁজলেন। তিনি পথে শুনেছেন, অশোকানন্দের ফ্ল্যাটের কেউ দেশপ্রিয় পার্কের কাছাকাছি কোথাও ট্রামের নিচে পড়ে আহত হয়েছেন। তাই এসেছেন খবর নিতে। তারপর পরিচারিকা লতিকাকে বলে এসেছেন, বাড়িতে কেউ এলেই যেন তাঁকে কবির ল্যান্সডাউনের বাড়িতে আসতে বলা হয়। সুচরিতা সম্ভবত পুজোর ছুটি থাকায় ছোটদার বাড়িতে ছিলেন। তিনি খবরটি পেয়েই দৌড়ে গেলেন দাদার বাড়িতে।
তিনি বললেন, ‘কী হয়েছে বলো তো?’
জীবনানন্দ বললেন, ‘তোকে দেখে বুঝতে পারছি, সব ঠিকঠাক আছে। রাস্তা পার হতে গিয়ে শুনলুম, কারা বলাবলি করছে পার্কের কাছের বাড়ির কেউ ট্রামের নিচে পড়েছে। একটু ভয় পেয়ে গেলুম।’
সেই একই কাণ্ড ঘটালেন পরদিনও। সুচরিতা তাতে রেগে বললেন, ‘তোমাকে এসব খবর কে জোগায়?’
জীবনানন্দ বোনের রাগে একেবারে মিইয়ে গিয়েছিলেন। দুদিন পর নিজেই পড়লেন ট্রামের নিচে।
সূত্র: ভূমেন্দ্র গুহ, আলেখ্য: জীবনানন্দ, পৃষ্ঠা ৬৩-৬৪

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫