
দিনাজপুরের হিলি রেলস্টেশনে ঈশ্বরদী থেকে সৈয়দপুরগামী মালবাহী একটি ট্রেনের চাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এই পথ দিয়ে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় মালবাহী ট্রেনটি হিলি রেলস্টেশনে এসে দাঁড়ালে ট্রেনটির চাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে মেরামতের কাজ করে ট্রেনটিকে সচল করা হয়েছে বলে জানিয়েছেন ট্রেনের কর্মীরা।
মালবাহী ট্রেনটির স্টাফ নুরুল ইসলাম ও আকতার হোসেন জানান, চলতে চলতে অতিরিক্ত গরম হয়ে যাওয়ায় ট্রেনের চাকায় আগুন লেগে যায়। বিষয়টি টের পেয়ে দ্রুত আগুন নেভানো হয়। বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।
হিলি রেলস্টেশন মাস্টার তপন কুমার আজকের পত্রিকাকে বলেন, ‘মালবাহী ট্রেনটি সকালে হিলি রেলস্টেশনে প্রবেশ করে। এ সময় ওই ট্রেনের একটি চাকা গরম হয়ে গিয়ে (হট এক্সেল) তাতে আগুন লাগে। ট্রেনটির কর্মীরা এটি দেখতে পেয়ে মেরামতের কাজ করেছেন। এতে এই পথ দিয়ে ট্রেন চলাচলে কোনো সমস্যা হয়নি। ট্রেনটি ২ নম্বর লাইনে দাঁড়িয়ে ছিল, ঘণ্টা দু-এক পর মেরামত কাজ শেষে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে চলে যায়।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫