
গাজীপুর-২ আসনের সাবেক সাংসদ আহসান উল্লাহ মাস্টারের বড় ছেলে, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘আমার বাবার হত্যার বিচার এখনো পাইনি। ১৮ বছর হলেও হত্যাকারীদের শাস্তি এখনো কার্যকর হয়নি। হত্যাকারীদের শাস্তি কার্যকরের মধ্যে দিয়ে গাজীপুরবাসী কলঙ্কমুক্ত হবে।’ গতকাল শুক্রবার দুপুরে গাজীপুরের টঙ্গীর নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
আজ শনিবার বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও গাজীপুর-২ আসনের সাবেক সাংসদ আহসান উল্লাহ মাস্টারের ১৮তম শাহাদতবার্ষিকী। ২০০৪ সালে ৭ মে টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হন। এ ঘটনায় হত্যা মামলা করেন তাঁর ছোট ভাই মতিউর রহমান মতি।
২০০৫ সালের ১৬ এপ্রিল এ আলোচিত হত্যা মামলার রায় দেন আদালত। আসামি পক্ষের আপিলের পর উচ্চ আদালত প্রধান আসামি বিএনপির নেতা নূরুল ইসলাম সরকারসহ ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড, ১১ জনকে খালাস ও ৬ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
আহসান উল্লাহ মাস্টার গাজীপুর-২ আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালে সাংসদ নির্বাচিত হন। এ ছাড়া তিনি শ্রমিক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন।
আহসান উল্লাহ মাস্টারের শাহাদতবার্ষিকী উপলক্ষে আজ মহানগরীর হায়দরাবাদ এলাকায় শহীদ আহসান উল্লাহ মাস্টারের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, পবিত্র কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা ও স্মরণসভার আয়োজন করা হয়েছ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১১ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫