হাসপাতালের দুটি কক্ষের উন্নত মেঝেতে কয়েকটি শয্যা। বারান্দায় একটি কর্নার। সেখানে শিশুদের বিভিন্ন রাইড। রোগীদের সঙ্গে আসা এসব শিশু রাইডগুলোতে চড়ে আনন্দময় সময় কাটাচ্ছে।
কক্ষের দেয়ালে রয়েছে নানা শিশুতোষ চিত্র।
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলায় সম্প্রতি স্থাপিত নবজাতক ও শিশু ওয়ার্ডের চিত্র এটি। রোগীর সঙ্গে আসা অভিভাবকদের মতে, এটি শুধু ওয়ার্ড নয়, পরম মমতায় ঘেরা নান্দনিক শিশুপার্ক। যেখানে শিশুরা চিকিৎসা নিতে এসে খেলাধুলা করছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের দুটি সজ্জিত কক্ষে দৃষ্টিনন্দন টাইলসের ওপর ১০ রোগীর শয্যা। ওপরের দেয়ালে মীনা-রাজু, টম অ্যান্ড জেরির খুনসুটির নানা দৃশ্য। রোগের যন্ত্রণা ভুলে শিশুরা তাকিয়ে আছে সেগুলোর দিকে। যারা একটু উন্নতির দিকে, তারা এবং সঙ্গে আসা অন্য শিশুরা খেলছে বারান্দাসংলগ্ন কর্নারে।
ওই ওয়ার্ডে চিকিৎসাধীন এক শিশুর অভিভাবক মো. আনোয়ার হোসেন জানান, চার দিন ধরে ছোট মেয়েকে নিয়ে হাসপাতালে রয়েছেন। স্ত্রী মেয়েটিকে দেখছেন। শিশুটি বিভিন্ন খেলনাসামগ্রী নিয়ে ব্যস্ত থাকায় চাপমুক্ত তিনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, চাঁদপুরের সিভিল সার্জন মো. সাহাদাত হোসেন চলতি মাসের প্রথম দিকে ১০ শয্যাবিশিষ্ট নতুন শিশু ওয়ার্ডটির উদ্বোধন করেছেন। এ হাসপাতালে প্রতিদিন গড়ে ১০ জন শিশু রোগী ভর্তি হয়। অন্য ওয়ার্ডে অন্যান্য রোগীর সঙ্গে গাদাগাদি করে শিশুরা সংক্রামক রোগে আক্রান্ত হতে পারে—এই আশঙ্কা থেকে শিশু ওয়ার্ড আলাদা করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫