আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড ২০২১ এ স্বর্ণ ও ব্রোঞ্জ পদক পেছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের ছাত্র মিসবাহ উদ্দিন ইনান ও উইলিয়াম কেরি একাডেমির জাইমা যাহিন ওয়ারার দল। দক্ষিণ কোরিয়ার দেগু শহরে এই প্রতিযোগিতা সম্প্রতি অনুষ্ঠিত হয়। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিযোগিতায় রোবট ইন মুভি জুনিয়রে স্বর্ণপদক জয় করেছে দলটি। এ ছাড়া দলটি ক্রিয়েটিভ ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক জয় করে।
আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের পক্ষে এটাই প্রথম স্বর্ণজয়। পদকজয়ী মিজবাহ ও জাইমা সম্পর্কে ভাইবোন। তাদের দলের নাম ছিল রোবো স্পার্কাস।
বাংলাদেশ রোবট অলিম্পিয়াড মনোনীত হয়ে দলটি এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয়। এ বছরের রোবট অলিম্পিয়াড এর থিম ছিল ‘সোশ্যাল রোবট’।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫